কামরুজ্জামান শাহীন,ভোলা॥ জাতীয় শিক্ষা পদক ২০২২ উপলক্ষে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন আল নোমান।
ভোলা জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী-চৌধুরী’র সভাপতিত্বে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাটাগরিতে ৭টি উপজেলার মধ্যে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমানকে নির্বাচন করেছেন জেলা যাচাই বাছাই কমিটি।
জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান চরফ্যাশন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা তৈরিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন। তিনি স্কুলে অভিভাবক ও মা সমাবেশ আয়োজনের ব্যবস্থা করেছেন। ঝরে পড়া রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়নে বিশেষ ভ‚মিকা রেখেছেন। এছাড়া শিশুদের স্কুলগামী করতে স্কুল ব্যাগ-টিফিন বক্স ইত্যাদি শিক্ষা উপকরণ বিতরণ করেছেন। শিশু শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে। এসব কারণে তিনি শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান তাকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত করায় ভোলা জেলা প্রশাসক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জেলা ও উপজেলার কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের ধন্যবাদ জানিয়েছেন।
তিনি বলেন, প্রাথমিকের কোমলমতী শিশু শিক্ষার্থীদের জন্য কিছু করতে পেরে পুরস্কৃত হয়েছি। এটা সত্যিই আনন্দের। এ পদক আমার কাজের গতি ও দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। আমার এই প্রচেষ্টা অব্যাহত আছে ও থাকবে ইনশাআল্লাহ।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments