মোংলা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মহিলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আইভি রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে শেখ সারহান নাসের তন্ময় এমপি সমর্থক গোষ্ঠী মোংলার আয়োজনে দলীয় কার্য্যালয়ে ২৫ আগস্ট বুধবার বিকেলে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
বুধবার বিকেল ৫টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা আওয়ামীলীগ নেত্রী কাবেরী হক। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ইদ্রিস আলী ইজারাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক উৎপল মন্ডল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, যুবলীগ নেতা উদয় শংকর বিশ্বাস, মহিলা যুবলীগের সভাপতি সুমীলীলা, শ্রমিকলীগ নেতা মিলন শিকারী, আব্দুল জলিল শিকদার প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন বঙ্গবন্ধু এভিন্যুতে গ্রেনেড হামলায় প্রথমে ২৩ জন নেতাকর্মী মৃত্যুবরণ করেন এবং শত শত নেতাকর্মী স্প্রিন্টারে আহত হয়। আজও গ্রেনেডের স্প্রিন্টার নিয়ে অনেক নেতাকর্মী কষ্টে দিন কাটাচ্ছেন। গ্রেনেডে গুরুতর আহত আইভি রহমান চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট মৃত্যুবরণ করেন। আলোচনা সভা শেষে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
সব মন্তব্য
No Comments