ডেস্ক রিপোর্ট: জুলাই সনদ ও গণভোট নিয়ে স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের বিরুদ্ধে এবং বিএনপি সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গড়তে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি-ঢাকা মহানগর দক্ষিণ। আগামীকাল বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর ৭টি স্পটে এ কর্মসূচি পালিত হবে।
কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় কমলাপুরে যুগান্তর পত্রিকা অফিসের পেছনে বক্স কালভার্ট রোডের আনার বেকারি ও সাগুফতা ভবনের সামনের চৌরাস্তার মোড়ে লিফলেট বিতরণ করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি। তিনি সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিকেল ৫টায় শাহজাহানপুর থানার ১২ নং ওয়ার্ডে মালিবাগ মোড়ের হোসাফ টাওয়ারের সামনেও তিনি গণসংযোগে অংশ নেবেন।
দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে সকাল ৯টায় খিলগাঁও থানার ১ নং ওয়ার্ডে জোড় পুকুর মাঠে প্রধান অতিথি থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব এমপি। সকাল ১০টায় সূত্রাপুর থানার ৪২ নং ওয়ার্ডে লক্ষ্মীবাজার খেলার মাঠে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি। দুপুর ২টায় লালবাগ থানার ২৩ নং ওয়ার্ডে নবাবগঞ্জের সাত শহীদ কমিউনিটি সেন্টারে থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ এমপি।
বিকেল ৪টায় ডেমরা থানার ৬৬ নং ওয়ার্ডে ডগাইর বাজার, সারুলিয়ায় গণসংযোগ করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী। এছাড়া বিকেল ৫টা ৩০ মিনিটে ধানমন্ডি থানার ১৫ নং ওয়ার্ডে রায়ের বাজার স্কুল, শের-এ-বাংলা রোডে কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।
বিএনপি-ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে সচিত্র সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যমকর্মীদের অনুরোধ করেছেন।
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
সব মন্তব্য
No Comments