ডেস্টক রিপোর্ট: আসন্ন কাতার বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন দল আর্থিক পুরস্কার হিসেবে পাবে ৪ কোটি ২০ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩৩ কোটি ৬০ লাখ টাকা।
সর্বশেষ ২০১৮ রাশিয়া বিশ্বকাপের চেয়ে এবারের প্রাইজমানি ৪০ মিলিয়ন ডলার বেশি।
রানার্স-আপ দল পাবে ৩ কোটি ২০ লাখ ডলার। ২ কোটি ৬০ লাখ ডলার পাবে তৃতীয় হওয়া দল। চতুর্থস্থান দল পাবে ২ কোটি ২২ লাখ ডলার।
কোয়ার্টারফাইনাল থেকে বাদ পড়া চারটি দলের প্রতিটি দল পাবে ১ কোটি ৬০ লাখ ডলার করে।
শেষ ষোলো থেকে বাদ পড়া ৮টি দলের প্রত্যকে পাবে ১ কোটি ২০ লাখ ডলার করে।
গ্রুপ পর্ব থেকে বাদ পড়া প্রত্যক দল পাবে ৮০ লাখ ডলার করে। আর টুর্নামেন্টে অংশ নেয়া ৩২টি দল অন্তত ২৫ লাখ ডলার করে পাবে।
এবারের বিশ^কাপের সর্বমোট প্রাইজমানি ধরা হয়েছে ৪শ ৪০ মিলিয়ন ডলার। এছাড়া আসরের সেরা ফুটবলার, গোলরক্ষক এবং সর্বোচ্চ গোলদাতার জন্য আলাদা পুরস্কার থাকছে।
২০ নভেম্বর থেকে শুরু হবে কাতার বিশ^কাপ ফুটবল। প্রথম দিনই মাঠে নামবে আয়োজক দেশ কাতার। ‘এ’ গ্রুপে কাতারের প্রতিপক্ষ ইকুয়েডর।
বিশ্বকাপের প্রাইজমানি:
চ্যাম্পিয়ন : ৪ কোটি ২০ লাখ ডলার
রানার্স-আপ : ৩ কোটি ২০ লাখ ডলার
তৃতীয় হওয়া দল : ২ কোটি ৬০ লাখ ডলার
চতুর্থ হওয়া দল : ২ কোটি ২২ লাখ ডলার
কোয়ার্টারফাইনাল থেকে বাদ পড়া চারটি দলের প্রতিটি দল পাবে ১ কোটি ৬০ লাখ ডলার করে।
শেষ ষোলো থেকে বাদ পড়া ৮টি দলের প্রত্যকে পাবে ১ কোটি ২০ লাখ ডলার করে।
শেষ ষোলো থেকে বাদ পড়া ৮টি দলের প্রত্যকে পাবে ১ কোটি ২০ লাখ ডলার করে।
গ্রুপ পর্ব থেকে বাদ পড়া প্রত্যক দল পাবে ৮০ লাখ ডলার করে।
টুর্নামেন্টে অংশ নেয়া ৩২টি দল পাবে অন্তত ২৫ লাখ ডলার করে।
বাসস
সিলেট অফিস: ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন তাওহিদ হৃদয়। তাঁর রেকর্ডগড়া ইনিংসে ভর ...
স্টাফ রিপোর্টার: সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের ৬৯ মিনিটে জয়সূচক গোলটি করেন ম ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান ৪১ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেনকে। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজ হাসান। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত ...
সব মন্তব্য
No Comments