সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ বুধবার (২৭ অক্টোবর) বিকেলে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সরিষাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শান্তির শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হন।
সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা সভাপতিত্ব করেন।
এ সময় একাত্তরের ঘাতক দালাল নিমূল কমিটি সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি আ.ফ.ম ডা: শাহান শাহ্ মোল্লাহ,জামালপুর জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক,একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জামালপুর জেলা শাখার আহবায়ক মুক্তা আহমেদ,একাত্তরের ঘাতক দালাল নিমূল কমিটি সরিষাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র সুত্রধর, উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম,পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল প্রমুখ বক্তব্য রাখেন।
অসাম্প্রদায়িক সম্প্রীতি,সম্প্রীতি ও শান্তির মিছিল সমাবেশে আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
বক্তারা বলেন,জামাত-বিএনপি’র উস্কানিমুলক গুজব ছড়াতে চাইলে এবং শান্তি নষ্ট করতে চাইলে তা রোধে সকলকে একযোগে প্রতিবাদ সহ প্রতিরোধ গড়ে তোলার জন্য সকলকে সোচ্চার ও সচেতন থাকার আহ্বান জানান তারা।
সন্ধ্যায় জামালপুর সদর থানার উদ্যোগে দয়াময়ী মোড়ে শহিদ মিনারের পাদদেশে সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার ৫ নং ওয়াডের কাউন্সিলর রাজিব সিংহ সাহা,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাবন চৌধুরী,সদর থানার ওসি,দয়াময়ী মন্দিরের প্রধান পুরহিত বিপুল কঞ্জিলাল প্রমূখ।
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments