ডেস্ক রিপোর্ট: রাতে একাত্তর টিভির সঙ্গে যুক্ত হয়ে কথা বলেন পরী মনি।
তিনি বলেন, আমার মনে হয় পুরো ঘটনাটি অবশ্যই পরিকল্পিত ছিলো। তা না হলে কিছুতেই সম্ভব ছিলো না। কারণ ঐ খানে যিনি ছিলেন, যিনি আমার সাথে দুর্ব্যবহার করেছেন, তাকে আমি কোনো ভাবেই চিনি না। তিনি হয়তো আমার নাম জানতে পারেন কাজের মাধ্যমে। কিন্তু তার সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক ছিলো না।
আপনি কি কোনো মামলা করেছেন? এমন প্রশ্নের উত্তরে পরী মনি বলেন, আপনার সব কিছুই বের করতে পারবেন। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। আসলে কোনো কিছুই চাপা থাকে না। আমি চেষ্টা করেছিলাম। আমি ওইখান থেকে বের হয়ে বনানী থানায় যাই।
তখন ভোর রাত প্রায়, আমাকে জানানো হয়,ওসি সাহেব নেই। তিনি সকাল ১০টা নাগাদ আসবেন। ওসি নিজেই আমার সাথে যোগাযোগ করবেন- থানা থেকে এ কথা বলা হয়েছিলো। কিন্তু আজকে ৪ দিন হয়ে গেলো, আমি তাদের কোনো সাহায্য সহযোগিতা পাইনি।
তিনি বলেন, আমি অভিযোগ নিয়ে আমার দ্বিতীয় পরিবার এফডিসিতেও গিয়েছিলাম। কিন্তু সেখান থেকেও আমাকে শুধু আশ্বস্ত করা হয়। আমি শুধু চেয়েছিলাম, বেনজির ভাইয়ের নামটা যেহেতু আসছে, বার বার যিনি আমার সাথে দুর্ব্যবহার করেছেন, সেই নাসির উদ্দিন আহমেদ পরিচয় দিয়েছেন ওনার ফ্রেন্ড বলে। বেনজির ভাইর সাথে আমি কথা বলতে চেয়েছিলাম। চার দিন যাবৎ তার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি বিভিন্ন মাধ্যমে, কিন্তু আমি পারিনি। তো আজকে আমি বাধ্য হয়ে সবাইকে জানিয়েছি। আসলে আপনারা ছাড়া আমাকে কেউ সাহায্য করতে পারবে না।
পরীমণিকে প্রশ্ন করা হয়, আপনাকে প্রমাণ দেয়ার কথা বলা হলে সে ক্ষেত্রে আপনার মানসিক প্রস্তুতি কতটুকু?
পরী মনি বলেন- আমি শুধু এত টুকুই বলবো আমার প্রোফাইলটা হয়তো সোশ্যাল মিডিয়াতে ভারি ছিলো। সেই কারণে সবাই আমাকে সাপোর্ট করতে এগিয়ে এসেছেন। আজকে যদি কোনো সাধারণ মেয়ে হতো হয়তো সাপোর্ট পেতো না।
আসলে আমি আমার বাসায় নিরাপদ না। আমার জীবনের কোনো সিকিউরিটি নেই। আমার এই দায়িত্বটা আপনাদের সবাইকে নিতে হবে। আমি সোসাইট করার মতো মেয়ে না। আমি কখনোই সোসাইট করবো না।
এর আগে রাতে বনানীর বাসভবনে সংবাদ সম্মেলন করে এ শোবিজ তারকা অভিযোগ করেছেন, জনৈক নাসির উদ্দিন তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেছে। এখন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। হয়তো তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়া হতে পারে।
সংবাদ সম্মেলনের আগে ফেসবুকে তিনি ঘটনার বিস্তারিত তুলে ধরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা ও মনোজগৎ নির্মাণের একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। তিনি বলেন ...
ডেস্ক রিপোর্ট: মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে চলে আসা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়িকা মৌসুমী। এর আগে একই ইস্যুতে কড়া প্রতিবাদ জানিয়েছিলেন তার স্বামী ও অভিনেতা ওমর সানী। গত ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণে অনুদান ও দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন গবেষক ও নির্মাতা আহমেদ তাহসিন শামস। সম্প্রতি তাঁর প্রামাণ্যচিত্র ‘দ্য ওয়াটার রিডার্স’ যুক্তরাষ্ট্রের ‘ল ...
সব মন্তব্য
No Comments