উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পের আওতায় বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে বহুল প্রত্যাশিত খাল পুনঃখনন কাজের প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সেন্টু।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় দাসেরহাট থেকে আনোয়ারা মেম্বারের বাড়ি হয়ে গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ কমপ্লেক্স অতিক্রম করে পঞ্চগ্রাম বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ এ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রকিবুল ইসলাম,উপজেলা প্রকৌশলী সুব্রত কুমার রায়,সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশারফ হোসেন, উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল মাজেদ তালুকদার মান্নার মাস্টার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান টুলু, গুঠিয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি শাহীন হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম শামসুদ্দোহা আজাদ সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকল্প সূত্রে জানা গেছে, প্রায় ২ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে খালটি পুনঃখনন করা হচ্ছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে।
উদ্বোধন অনুষ্ঠানে এমপি সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু লুঙ্গি ও গামছা পরে সাধারণ মানুষের বেশে উপস্থিত হয়ে নিজে কোদাল হাতে মাটি কেটে সবার দৃষ্টি আকর্ষণ করেন। তার এই অনাড়ম্বর ও ব্যতিক্রমী উপস্থিতি স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা ও প্রশংসার সৃষ্টি করে।
স্থানীয়দের প্রত্যাশা, খাল পুনঃখনন কাজ দ্রুত সম্পন্ন হলে এলাকায় জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি ও যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments