বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘স্বাধীনতা ২.০ আন্তঃহল ক্রিকেট টুর্নামেন্ট’-এর ফাইনালে হাজী মুহম্মদ মুহসীন হল ১০০ রানের ব্যবধানে স্যার এ এফ রহমান হলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। আজ ১৬ নভেম্বর ২০২৪ শনিবার কেন্দ্রীয় খেলার মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা শেষে ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
হাজী মুহম্মদ মুহসীন হল টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে। দলের পক্ষে নীরব হোসেন ৫১ বলে ১০৯ রান করে অপরাজিত থাকেন। জবাবে ব্যাট করতে নেমে স্যার এ এফ রহমান হল ১৪.২ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১০১ রান করতে সক্ষম হয়। হাজী মুহম্মদ মুহসীন হলের পক্ষে সাইমন ৪ টি এবং শোয়েব আখতার রনি ৩ টি উইকেট পান। ফাইনালে প্লেয়ার অব দ্যা ম্যাচ ও টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন হাজী মুহম্মদ মুহসীন হলের শিক্ষার্থী নীরব হোসেন। প্লেয়ার অব দ্যা সিরিজ হয়েছেন বিজয় একাত্তর হলের শিক্ষার্থী সিফাত সাদিক খান। টুর্নামেন্টে সর্বোচ্চ ১৪ টি উইকেট শিকার করেন শোয়েব আখতার রনি। উল্লেখ্য, ঢাকা বিশ^বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ^বিদ্যালয় ক্রিকেট বোর্ডের সভাপতি সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সারসহ আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই টুর্নামেন্টে ১৩টি হল ও ২টি হোস্টেলের ছাত্ররা অংশগ্রহণ করেন।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments