উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে প্রথম প্রহরে উজিরপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বরিশাল-২ আসন (উজিরপুর-বানারীপাড়া) থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু-এর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উজিরপুর উপজেলা বিএনপি-এর সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানসহ নেতৃবৃন্দ, উজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ-এর পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা, উজিরপুর পৌরসভা প্রশাসক মহেশ্বর মন্ডলের নেতৃত্বে কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উজিরপুর উপজেলা প্রেসক্লাব-এর সভাপতি মোঃ মাহফুজুর রহমান মাসুম ও সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্নার নেতৃত্বে সাংবাদিকবৃন্দ এবং সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দও শ্রদ্ধা জানান।
পরে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রকিবুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর হোসেন, উজিরপুর আলহাজ্ব বি,এন,খান, ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক কাজী ইমদাদুল হক, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম রনি, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহফুজুর রহমান মাসুম সহ অনেকে।
সভায় ভাষা আন্দোলনের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং মাতৃভাষার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments