নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের নানা কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে জেল হত্যা দিবস পালিত হয়েছে। জাতীয় চার নেতার প্রতি যথাযথ শ্রদ্ধা রেখে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে বুধবার (৩ নভেম্বর) দুপুরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যলয়ের সামনে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ সংক্ষিপ্ত আলোচনা সভা, দোয়া ও মাহফিল সহ নানা কর্মসূচি পালন করা হয়। এ সময় জলা আ্ওয়ামীলীগে সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, বীরমুক্তিযোদ্ধা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ টিএম সারোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটি কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন,যুগ্ন সাধারন সম্পাদক মির্জা এ্যাডভোকেট সারোয়ার হোসেনসহ জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,মহিলা আওয়ামীলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ,মহিলা যুবলীগ সহ বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৭৫ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী জাতীয় চার নেতা- সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান ও ক্যাপ্টেন এম মনসুর আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে নির্মমভাবে হত্যা করা হয়।
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments