ডেস্ক রিপোর্ট: কলকাতার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন মডেল ও অভিনেত্রী সালহা খানম নাদিয়া। ছবির নাম ‘সুনেত্রা সুন্দরম’। এটি পরিচালনা করছেন শিব রাম শর্মা। গল্প লিখেছেন অর্পিতা রায় চৌধুরী। আগামী ২৩ মার্চ থেকে কলকাতার বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণ হবে। নিরাপদ শৌচাগারের জন্য সামাজিক আন্দোলন নিয়েই ছবির গল্প।
নাদিয়া বলেন, ‘‘ক্যারিয়ারের শুরু থেকে ভিন্নধর্মী গল্পে কাজ করতে চেয়েছি। 'সুনেত্রা সুন্দরম'-এর গল্প তেমনই। আশা করছি এটি সামাজিক সচেতনতামূলক ভালো একটি ছবি হতে যাচ্ছে। এর কাজে অংশ নিতে ২০ মার্চ কলকাতা যাচ্ছি।’’
এতে আরও অভিনয় করবেন কলকাতার বরেণ্য অভিনেত্রী পার্ণো মিত্র, বাংলাদেশের নাট্যাভিনেত্রী ফারজানা চুমকিসহ আরও অনেকে।-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments