ডেস্ক রিপোর্ট: মাত্র ১৪ বছর বয়স । এই বয়সে আইপিএলে নিলামে ওঠে কোটিপতি বনে যাওয়া বৈভব সূর্যবংশী ব্যাট থেকে এত একের পর এক বাউন্ডারি। এ যেন বৈভব ঝড়। রেকর্ডের পর রেকর্ড। সোমবার (২৮ এপ্রিল) রাতে অঅইপিএলে রাজস্থানের হয়ে ব্যাট হাতে রীতিমত ঝড় তুলেছে বিহারের কিশোর বৈভব।সেরা সেরা বোলাররা সুবিধা করতে পারেনি। বৈভবের ঝড়ে গুজরাটের ২১০ রানের দেওয়া টার্গেট ভেস্তে যায়। ৮ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষে পৌঁছে যায় রাজস্থান। সবচেয়ে কম বয়সি ক্রিকেটার হিসেবে আইপিএলে শতরান করলেন। ১৭ রানে অর্ধশত রান করে আইপিএলে কনিষ্ঠতম হিসেব কীর্তিও গড়লেন প্রথম। শেষ পর্যন্ত বৈভবের ব্যাট থেকে ৩৮ বলে ১০১ রান এসেছে। ৭টি চার এবং ১১টি ছক্কা রয়েছে তার ইনিংসে।যার কারনে ছন্দে থাকা গুজরাট টাইটান্স উড়ে গেল।
টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সে শতরানের কীর্তিতে নাম লেখালেন বৈভব। ১৪ বছর ৩২ দিন বয়সে থিন অংকের ম্যাজিক ফিগারে পৌঁছালেন। আগের রেকর্ড বিজয় জোলের। ২০১৩ সালে মহারাষ্ট্রের ব্যাটার মুম্বাইয়ের বিরুদ্ধে শতরান করেছিল। কখন তার বয়স ছিল ১৮ বছর ১১৮ দিন। এছাড়া ২০২০ সালে বিপিএলে বরিশালের হয়ে পারভেজ হোসেন ইমন ১৮ চছর ১৭৯ দিন বয়সে রাজশাহীর বিপক্ষে শতরান করেছিলেন।
আইপিএল নিলামে বৈভবকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দিয়েছিল রাজস্থান কর্তৃপক্ষ। তখন অনেকে ভ্রু কুঁচকেছিলেন। বিহারের কিশোর ক্রিকেটারের ওপর আস্থা রেখেছিলেন রাজস্থান কোচ রাহুল দ্রাবিড়।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments