বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকার শাহবাগ মোড় থেকে অবরোধ কর্মসূচি সাময়িকভাবে সরিয়ে নিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তারা শাহবাগ এলাকা ছেড়ে দেয়।
ইনকিলাব মঞ্চের নেতারা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন—এই কর্মসূচির কারণে সাময়িকভাবে শাহবাগের অবরোধ তুলে নেওয়া হয়েছে।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়, তারেক রহমানের কর্মসূচি শেষ হয়ে গেলে তারা পুনরায় শাহবাগ মোড়ে ফিরে গিয়ে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী অবস্থান নেবে।
এদিকে শাহবাগ এলাকা থেকে অবরোধ প্রত্যাহারের পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। এতে সকালবেলার যানজট কিছুটা কমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থানকালে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চ এর আগে বিভিন্ন দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি পালন করে আসছিল। তাদের দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে সংগঠনটির নেতারা জানিয়েছেন।
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
স্টাফ রিপোর্টার: স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য ঘিরে জাতীয় সংসদে ব্যাপক হট্টগোল হয়েছে। বিএনপি সরকারের সমালোচনা করে বক্তব্য দিলে সরকারি দলের সদস্যরা হইচই-হট্টগোল করে প্রতিবাদ জানান। এ স ...
সব মন্তব্য
No Comments