স্টাফ রিপোটার: বাংলাদেশ আওয়ামী লীগ এর ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী বলেছেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল।
সোমবার (১১ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মুগদা সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে মঙ্গল প্রদীপ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সুজিত রায় নন্দী আরও বলেন, ধর্ম যার যার উৎসব সবার। তিনি বলেন,গরীব মেহনতি মানুষের দল আওয়ামী লীগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গরীব মেহনতি মানুষের পাশে সবসময়ই ছিলেন এবং তাদের জন্য সবসময় কাজ করে গেছেন। তাররই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাও সেই গরীব মেহনতি মানুষদেরর জন্য কাজ করে যাচ্ছেন।
দেশের মানুষের আজ সামাজিক উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলায় দরিদ্র, সাম্প্রদায়িকতা, জঙ্গীবাদ, দুর্নীতি, মাদকের স্থান নেই।
পূজা কমিটির সভাপতি সংকর রায়ের সভাপতিত্বে মুগদা ৬ নং আওয়ামী লীগ সাধারণ সম্পদক গোলাম কিবরিয়া খান রাজার পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন,পূজা কমিটির প্রধান উপদেষ্টা সুপ্রিয়া ভট্রাচার্য, সংগঠনের সাধারণ সম্পাদক দয়াল রায়, সাবেক ছাত্রলীগ নেতা সুমন প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
সব মন্তব্য
No Comments