ডেস্ক রিপোর্ট : বিদ্যমান পরিস্থিতিতে সিলেট-৩ আসনের উপনির্বাচন স্থগিতের নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। আগামী ৫ আগষ্ট পর্যন্ত নির্বাচন স্থগিতের আদেশ দেয় আদালত। এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবী। সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবীর পক্ষে ইমেইলে নোটিশটি পাঠান আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
গতকাল রবিবার প্রধান নির্বাচন কমিশনারকে পাঠানো নোটিশে বলা হয়, ২৮ জুলাই অনুষ্ঠিতব্য উপনির্বাচন স্থগিত করা যাবে না, এই বক্তব্য আইনের সঠিক ব্যাখ্যা নয়। কেননা এ সময়ে নির্বাচন অনুষ্ঠানের কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নেই। নির্বাচন কমিশনের উচিত চলমান করোনা ভাইরাস সংক্রমণ বিবেচনায় নিয়ে লকডাউনের সময় নির্বাচন না করা এবং ৭ সেপ্টেম্বরের মধ্যে অন্য যে কোনো দিন ভোটগ্রহণের দিন নির্ধারণ করা। তাছাড়া ৩ লাখ ৫২ হাজার ভোটারের এই নির্বাচন অনুষ্ঠান সরকারের লকডাউন নীতিরও বিরোধী। তাই করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি বিবেচনায় নিয়ে ২৮ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত করার অনুরোধ জানাচ্ছি। অন্যথায় আমরা উচ্চ আদালতের শরণাপন্ন হতে বাধ্য হবো—বলে নোটিশে উল্লেখ করা হয়। নোটিশদাতা পাঁচ আইনজীবী হলেন মো. মুজাহিদুল ইসলাম, আল রেজা মো. আমির, মো. জোবায়দুর রহমান, মো. জহিরুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান।
গত ১১ মার্চ সিলেট-৩ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদ চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মারা গেলে আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশনের তপশিল অনুযায়ী ১৪ জুলাই এই আসনে উপনির্বাচন হওয়ার কথা ছিল। পরে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির অবনতির কারণে নির্বাচন পিছিয়ে ২৮ জুলাই করা হয়।
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
সব মন্তব্য
No Comments