গত ২৪ ঘণ্টায় হামে আরও মৃত্যু ৩ জন

প্রকাশ : 13 Sep 2026
গত ২৪ ঘণ্টায় হামে আরও মৃত্যু ৩ জন

স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯০৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তি অনুযায়ী, ১২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১৩ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম শনাক্ত ৯০৫ জন এবং নিশ্চিত হাম শনাক্ত ৬৩ জন। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মৃত্যু ৩ জন।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৫৪৩ জন, এর মধ্যে নিশ্চিত শনাক্ত ২০ হাজার ৬৯ জন। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি ১ লাখ ৫১ হাজার ২৪ জন এবং ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ২৫২ জন।


১৫ মার্চ থেকে অদ্যাবধি সন্দেহজনক হামে মোট মৃত্যু ৯২২ জন এবং নিশ্চিত হামে মোট মৃত্যু ১০০ জন।


সম্পর্কিত খবর

;