ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়ার ঘটনায় বাংলাদেশ নার্সিং এসেসিয়েশনের (বিএনএ) মহাসচিব আসাদুজ্জামান জুয়েল গতকাল রবিবার দুপুরে হামলার ঘটনাস্থল (হাসপাতাল) পরিদর্শন করেন। এসময় তার সাথে বিএনএ'র ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি কোহিনূর বেগম ও সাধারণ সম্পাদক নাছিমা বেগমসহ বিএনএ'র সংশিøষ্ট উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় বিএনএ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দকে স্বাগত জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত বিএনএ'র সংশিøষ্টরা। পরে বিএনএ মহাসচিব ও নেতৃবৃন্দ মারধরে আহত হাসপাতালে চিকিৎসা নেয়া সেলিনা সুলতানাকে দেখতে যান ও তার খোঁজ খবর নেন।
এ বিষয়ে বিএনএ মহাসচিব আসাদুজ্জামান জুয়েল বলেন, হাসপাতালে কর্তব্যরত অবস্থায় একজন নার্সকে মেরে মাথা ফাটিয়ে দেয়ার ঘটনাটি খুবই উদ্বেগজন। আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শা¯িÍ চাই। পাশাপাশি এ ঘটনার পরপর তাৎক্ষণিক প্রয়োজনীয় মামলা, গ্রেপ্তার ও পদক্ষেপ নেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন, হাসপাতাল কতৃপক্ষ ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এ সময় বিএনএ নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. কিশলয় সাহা ও আবাসিক চিকিৎনক (আরএমও) ডা. তামিম রায়হান উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি থাকা জরিনা বেগম নামের এক রোগীকে সেবা দিতে দেরী করায় রোগীর স্বজনেরা সেলিনা সুলতানা নামের নার্সকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়। পরে এ ঘটনায় হাসপাতালের আরএমও বাদী হয়ে নবীনগর থানায় মামলা করলে পুলিশ রোগী জরিনা বেগমের ছেলে রায়হান (২৪) নামের এজহারভূক্ত আসামিকে গ্রেফতার করে।
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে, যা এ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন, যা এ বছর এ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে সন্দেহজনক হামে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫৭ জন।সোমবার (৭ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ১৫৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিতভাবে হামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৮ জন হাম রোগী শনাক্ত হ ...
সব মন্তব্য
No Comments