ডেস্ক রিপোর্ট: শ্রীলংকার নারী দলকে সাফ অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপের ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। আজ কমলাপুরস্থ বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বীপদেশ শ্রীলংকার বিপক্ষে ১২-০ গোলের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে কোচ গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
ম্যাচের প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও ৮ গোল দিয়ে টুর্নামেন্টের সবচেয়ে বড় ব্যবধানের জয় নিশ্চিত করে তারা।
স্বাগতিক দলের হয়ে হ্যাটট্রিক করেছেন আফিদা খাতুন ও শাহেদ আক্তার রিপা। জোড়া গোল করেছেন রিতুপর্না চাকমা। বাকি গোলগুলো করেছেন যথাক্রমে আঁখি খাতুন, আনুচিং মগিনি, উন্নতি খাতুন ও স্বপ্না রানী।
আগামী বুধবার সন্ধ্যা ৬টায় ফাইনালে পরস্পরের মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। লিগ পর্বে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল স্বাগতিকরা।
আজ একই ভেন্যুতে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে যায় নেপাল। ফলে ফাইনালে স্থান পেতে বাংলাদেশের দরকার ছিল এক পয়েন্ট। তারপরও ক্ষীণ আশা নিয়ে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার দ্বিতীয় ম্যাচের দিকেই তাকিয়ে ছিল নেপাল। শ্রীলংকা জিতলে ভারতের সঙ্গে ফাইনাল খেলার সুযোগ পেতো তারা। কিন্তু বাংলাদেশের জয়ে গতবারের রানার্সআপ নেপাল বিদায় নেয় টুর্নামেন্ট থেকে।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments