কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় বসেছে বাউলদের মেলা। একের পর এক বাউল গানে মাতয়ার হয় বাউল শিল্পীসহ ¯্রােতারা। অনুষ্ঠান চলে গভীর রাত পর্যন্ত। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় বাউল সংঘের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা উপলক্ষে এ আনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাউল সংঘের উপজেলা কমিটির সভাপতি গাজী মোহাম্মদ বাবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউল সংঘের প্রধান উপদেষ্টা নূর হোসেন চিশতী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিল্পী গোষ্টির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান আজাদ, বাউল সংঘের উপদেষ্টা মো. সোবাহান বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাউল সংঘের মহিলা সম্পাদিকা সাবিনা ইয়াসমিন।
বাউল সংঘের সূত্রে জানা যায়, গাজী মোহাম্মদ বাবুলকে সভাপতি ও শামীম বেপারীকে সাধারণ সম্পাদক করে ৬১ বিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির একদিন পরই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি।বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুরে শুনানি শেষে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীর হাওড়ঘেরা জনপদ বল্লী গ্রামে জন্ম তাঁর। শৈশব-কৈশোর কেটেছে হাওড়ের প্রকৃতি, মানুষের জীবনযাপন ও লোকজ সংস্কৃতির আবহে। সেই শেকড়ের টান আর সংগীতের প্রতি গভীর ভালোবাস ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য নৌকা বাইচকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয় বরিশালের উজিরপুর। ঢাকঢোলের বাদ্য, বৈঠার ছন্দ আর লাখো দর্শকের উচ্ছ্বাসে শনিবার (৩১ অক্টোবর) মুখরিত হয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থ ...
সব মন্তব্য
No Comments