চট্টগ্রাম অফিস: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশের অন্যতম তারকা ব্যাটার এবং দেশের সর্বকালের সেরা ওপেনার হিসাবে বিবেচিত তামিম ইকবাল। আজ দুপুরে চট্টগ্রামে তাড়াহুড়া করে আয়োজিত সংবাদ সম্মেলনে কান্না ভেজা চোখে অবসরের ঘোষণা দেন তামিম।আগে কোন প্রস্তুতি ছিলনা। ছিলনা কোন আলোচনা। হঠাৎ করে ওয়ানডে বিশ্বকাপের মাত্র তিন মাস আগে তানিমের এই ঘোষণা।
গতকাল আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে তামিমের ১৩ রানের ইনিংসটি আন্তর্জাতিক ক্রিকেটে তার শেষ ম্যাচ হয়ে থাকলো। ম্যাচটি বৃষ্টি আইনে ১৭ রানে হেরে যায় বাংলাদেশ।
আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে তামিম আন্তর্জাতিক ম্যাচ খেলে ফিটনেসের মূল্যায়ন করবেন বলে উল্লেখ করেছিলেন। তামিমের এমন ঘোষনায় ক্ষোভ প্রকাশ করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। অনেকেরই ধারনা বিসিবি সভাপতি সভাপতির ক্ষোভে হঠাৎ অবসরের ঘোষনা দেন তামিম।
তামিমের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলে ক্ষুব্ধ পাপন বলেছিলেন, একজন খেলোয়াড় কিভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে এতটা হালকাভাবে নিতে পারে!
গতকালের ম্যাচে আলগা শটে তামিমের আউটের পর দলের প্রতি তার দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেন বিসিবির কয়েকজন পরিচালকও।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments