সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় সরকারি খাল-বিল দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। মঙ্গলবার ও বুধবার ৫৮ কিলোমিটার দখলমুক্ত করা হয়েছে। এসময় ২০ লক্ষ টাকার মাছ অবমুক্ত করা হয়। জব্দ করা হয়েছে চারটি শ্যালো মেশিন। একজন দখলদারকে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, চলনবিলের সরকারি খাল দখলমুক্ত করতে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান।
সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের হুলহুলিয়া, সারদানগর খাল, ইটালী ইউনিয়নের তিশিখালি, সাঁতপুকুরিয়া ও তাজপুর ইউনিয়নের জয়নগরসহ প্রায় ৫৮ কিলোমিটার খালের মাটি ও বানার তৈরী অবৈধ বাধ অপসারণ করা হয়। এসময় ভুলু সরদার নামের একজনকে ৫ হাজার টাকা অর্থদÐ প্রদান করা হয়েছে। একই সাথে চারটি শ্যালো মেশিন ও ৩০ ফিট পাইপ জব্দ করা হয়। সরকারি খাল দখলমুক্ত করে অবমুক্ত করা হয় প্রায় ২০ লক্ষ টাকার দেশি প্রজাতির মাছ।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, বিএডিসি সিংড়া জোনের সহকারী প্রকৌশলী মানিক রতন প্রমূখ।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত একযোগে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার জেলা প্রশাসন কর্তৃক জেলা প্রশাসক ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের কোলঘেঁষা বাগেরহাটের মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় সাংবাদিক সংস্থার ৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ২০২৪ সালের ৫ আগস্ট পুড়িয়ে দেওয়া হয় বরিশাল সদর রোডের অ্যানেক্স ভবনে অবস্থিত বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) গুরুত্বপূর্ণ একটি দপ্তর। সিটি করপোরেশন ...
বিজয় রায় রাণীশংকৈলে প্রতিনিধিঃ ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌরসভায় পৌর প্রশাসকের বৃক্ষ রোপন কর্মসূচি এর শুভ উদ্বোধন করা হয় ।শনিবার( ১৩জুন) বেলা ১২টার সময় এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক মিজ খা ...
সব মন্তব্য
No Comments