ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাজীপাড়ায় রবিবার রাতে উপর্যুপুরি ছুরিকাঘাতে রাজীব পাল (৪০) নামে এক যুবক খুনের ঘটনায় অভিযুক্ত মাদকাসক্ত রনি (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার রাত ১১টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া পুলিশের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ঘটনা সম্পর্কে শহরের ফুলবাড়িয়া এলাকার প্রয়াস মাদক নিরায়ম কেন্দ্রের কর্মচারী শফিকুল ইসলাম রয়েল ও সজীব নামে দুই ব্যক্তি জানান, রনির বাবা নিরাময় কেন্দ্রে এসে তার মাদকাসক্তের কথা জানান। তাকে কেন্দ্রে ভর্তির জন্যও অনুরোধ করেন তিনি। এ অবস্থায় রবিবার (২২ আগস্ট) রাত আটটার দিকে কেন্দ্রের কয়েকজন রনিকে আনতে তাদের কাজীপাড়ার বাসায় যান। রনি নিরাময় কেন্দ্রে যেতে অস্বীকৃতি জানিয়ে ভেতর থেকে ঘরের দরজা বন্ধ করে দেয়। এক পর্যায়ে সে ছুরি নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে রাজীব ও রাশেদ নামে দু'জন আহত হলে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়। রাত নয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক রাজীবকে মৃত ঘোষণা করেন। তিনি নারায়ণগঞ্জের ভুলতার কে. সি. পালের ছেলে। আহত রাশেদকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। সে জেলা শহরের ভাদুঘর এলাকার কুতুব মিয়ার ছেলে।
রনির বাবা শানু ভূঁইয়া ইয়া জানান, মাদকাসক্ত ছেলের অত্যাচারে পরিবারের সবাই অতিষ্ঠ। এ অবস্থায় ঈদের আগে তিনি আদালতে মামলা দায়ের করেন। রবিবার এ মামলার আদেশ হওয়ার কথা। এরই মধ্যে রনি রবিবার সকালে এক আত্মীয়ের দোকানে গিয়ে টাকা দাবি করে। এ অবস্থায় রনিকে মাদক নিরাময় কেন্দ্রে দিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়। সেই মোতাবেক প্রয়াসের লোকজন বাড়িতে এলে রনি তাদের উপর হামলা করেন। এ ঘটনায় তিনি ছেলের বিচার চান। ব্রহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বলেন, মাদক নিরাময়কেন্দ্রের লোকজন ঘরে ঢোকার পরই রনি ক্ষুব্ধ হয়ে ধারালো ছুরি নিয়ে তাদের ওপর আক্রমণ করে।
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
সব মন্তব্য
No Comments