স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর্যায়ে যেতে পারেনি। বরং সমাজে অনেক বঞ্চনা ও হাহাকার, বিশৃঙ্খলা, বৈষম্য, অবিচার দলন-পীড়ন, মানুষের সম্মান, সম্পদ এবং জীবনের উপর আঘাত অহরহ ঘটেই চলেছে।
আজ সোমবার ১৪ সেপ্টেম্বর বিকালে রাজধানীর মিরপুরে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর জনাব আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জনাব শাহ আলম তুহিন ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম।
ডা. শফিকুর রহমান বলেন, আজ যাদের হাতে চেক তুলে দিচ্ছি, তারা বয়সে অনেক ছোট। একদিন তারা বড় হবে। এ শিক্ষার্থীরা তাদের মেধা দিয়ে একদিন জাতিকে নেতৃত্ব দেবে এবং সমাজের গুরুত্বপূর্ণ জায়গায় তারা যাবে বলে আশা প্রকাশ করেন আমীরে জামায়াত।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা যদি এখন থেকে মেধা ও মনন এবং দক্ষতা ও নৈতিকতার সাথে নিজেকে গড়ে তুলতে পার, যদি মানুষ ও আল্লাহকে ভালোবাসতে পারো তাহলে তোমাদের দ্বারা আগামীর সুন্দর সমাজ আমরা প্রত্যাশা করি। তোমাদের মেধা বিকাশে রাষ্ট্রকে এবং আমরা যারা রাজনীতি করি তাদের দায়িত্ব নিতে হবে।
তিনি বলেন, এখন স্কুলে মানের লেখাপড়া হয়না বলে ঘরে ঘরে দৌড়াদৌড়ি করে লেখাপড়া করতে হয়। এটি সুস্থ সমাজের পরিচায়ক নয়। সন্তানদের জন্য আলাদা শিক্ষক রাখার সব পরিবারের নেই। স্কুলে পর্যাপ্ত মানসম্মত শিক্ষা না পাওয়ার কারণে মেধা থাকা সত্ত্বেও অনেক সময় মেধাগুলো ঝড়ে পড়ে।
ডা. শফিকুর রহমান বলেন, দেশ ও রাষ্ট্রকে শিক্ষার্থীদের মেধাবিকাশের পূর্ণ দায়িত্ব নিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
তিনি বলেন, আমরা চাই শিক্ষরা হবেন আমাদের শিক্ষার্থীদের পিতামাতার বিকল্প। শিক্ষার্থীদের মানুষ করার জন্য তারা হবেন কারিগর। আমাদের কারিকুলাম, শিক্ষক, শিক্ষাব্যবস্থা, পরিবেশ আমাদের ফিরিয়ে আনতে হবে। আমরা শিক্ষার ক্ষেত্রে সব হারিয়ে এখন সর্বহারা জাতি হয়েছি। সুন্দর আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের নিজেদের তৈরি করার আহ্বান জানান তিনি।
আমীরে জামায়াত বলেন, শিক্ষার্থীদের মেধায়, যোগ্যতায় এবং চরিত্রবান হিসেবে গড়ে উঠতে হবে। আমরা শিক্ষার্থীদের পাশে থাকবো। আমরা চাই সৎ, দক্ষ ও বুদ্ধিমান নাগরিকদের হাতে আগামীর বাংলাদেশটা উঠে যাক।
তিনি বলেন, বর্তমান সমাজে যে চাঁদাবাজি, ধান্দাবাজি ও অসততার প্রতিযোগিতা চলছে- আমরা চাই এটির কবর রচনা হোক। ইনশাআল্লাহ, আমাদের শিক্ষার্থীরা পারবে, পারতে হবে। জাতিকে হারানো যাবে না, জাতিকে জিততে হবে। এজন্য শিক্ষার্থীদের তৈরি হতে হবে।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
সব মন্তব্য
No Comments