ফরিদপুর অফিস: পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এমকেএম এনামুল হক শামীম বলেছেন, ক্ষমতায় যেতে বিএনপি আবারও অন্ধ চোরাগলি খুঁজে বেড়াচ্ছে। দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত বিএনপি। দেশের জনগণও যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত রয়েছে। নির্বাচন এলেই বিএনপির ঐক্যের তোড়জোড় দেশের জনগণ অতীতেও দেখেছে। সেসব ঐক্য কাগজেই সীমাবদ্ধ। জনগণ কোনো ফল পায়নি। বিএনপির ঐক্য অতীতে যেমন জনগণকে বিভ্রান্ত করতে পারেনি ভবিষ্যতেও পারবে না। দেশের জনগণের ভাগ্যের উন্নয়ন নিয়ে বিএনপি কোনো চিন্তা-ভাবনা করে না, তারা নিজেদের নিয়েই ভাবে, কিভাবে ক্ষমতায় যাবে, সে ষড়যন্ত্রেই লিপ্ত থাকে। তাই এদেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ, বিএনপির কোনো ঐক্যই কাজে আসবে না।
আক শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নে আওয়ামীলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন এবং ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। তার কারণেই দেশ আজ বিশ্বে অনন্যা মর্যাদায় আসীন। জননেত্রী শেখ হাসিনা এগিয়ে গেলে আওয়ামী লীগ এগিয়ে যায়, আর আওয়ামী লীগ এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যায়। আওয়ামী লীগের কর্মী হওয়া গৌরবের, আর বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার কর্মী হওয়া অহংকারের। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বাচন কমিশনের অধীনেই হবে এবং সেই নির্বাচনে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন আমাদেরকে কেউ দাবায়া রাখতে পারবেনা। আর পদ্মাসেতু হলো সেই দাবায়া রাখতে না পারার প্রতিক। পদ্মাসেতু হলো বাংলাদেশের সক্ষমতার প্রতিক। পদ্মাসেতু সাহসের প্রতিক। তবে পদ্মাসেতুর কথা শুনলেই বিএনপির ভালো লাগে না। বিএনপি যেখানে যায় সেখানে দেখে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের উন্নয়ন নিয়ে মানুষ উচ্ছ্বসিত, এটা তাদের সহ্য হয় না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অদম্য বাংলাদেশের এগিয়ে চলায় মানুষ গর্বিত। দেশের মানুষ বিএনপির সেই অপশাসন ও দুঃশাসনে আর ফিরে যেতে চায় না।
সম্মেলনে উদ্বোধক ছিলেন, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম ইসমাইল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য জহির সিকদার, জেলার আইন সম্পাদক আবুল কালাম আজাদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব মো. খবিরুজ্জামান বাচ্চু, নড়িয়া উপজেলার সহ-সভাপতি বাদশা শেখ। প্রধান বক্তা ছিলেন, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নড়িয়া উপজেলার সহ-সভাপতি আলাউদ্দিন বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহআলম চৌকিদার প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোক্তারেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাচান আলী মাদবর ও সঞ্চালনা করেন, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম শেরআলী মাদবর।
এছাড়াও চরভাগা এবং মোক্তারেরচর ও ভোজেশ্বর ইউনিয়নে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন এবং ভোজেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগদান করেন তিনি।
ডেস্ক রিপোর্ট: বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক, রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা কমরেড হায়দার আকবর খান রনোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২৪ সালের ১১ মে রাত ২টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বা ...
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১০০টি উপজেলা পরিষদ ও পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র পদের প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার, ১০ মে দলের কে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পল্টন শাখার সম্পাদক রফিজুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সহ-সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চলনায় রাজধানীর পুরান পল্টন মোড়ে হামে তিনশতাধিক শিশুর মর্মান্তিক মৃত্যু ...
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অন্যায়ভাবে দুই বাংলাদেশিকে নিহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জ ...
সব মন্তব্য
No Comments