রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া মডেল ইউনিয়নের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও নিরাপত্তাকর্মীসহ চারটি পদের নিয়োগ নিয়ে ঘুষ বানিজ্যের অভিযোগ উঠেছে। এ স্কুলে নিরাপত্তাকর্মী পদের জন্য তিন লাখ টাকা ঘুষ দিয়েও চাকরি অনিশ্চিত হওয়ার আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন এক যুবলীগ নেতা।
গুঠিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুজন মোল্লা অভিযোগ করেন, গত ১৬ অক্টোবর দৈনিক সমকাল পত্রিকায় পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক, অফিস সহকারি, নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী পদের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। এ বিজ্ঞাপন দেখে নিরাপত্তাকর্মী পদের জন্য তিনি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও রূপালী ব্যাংকের কর্মকর্তা মাওলাদ হোসেন নাসিমের সঙ্গে যোগাযোগ করেন। নাসিম তার কাছে এ পদে নিয়োগের জন্য চার লাখ টাকা দাবি করেন। তিনি ( সুজন মোল্লা) এনজিও ও সমিতি থেকে সুদে টাকা ঋন নিয়ে সভাপতিকে তিন লাখ টাকা ঘুষ দেন এবং এ পদের জন্য তার পরামর্শে আবেদন করেন। আগামীকাল শনিবার (৩০ ডিসেম্বর) বিকাল ৩টায় বরিশাল সরকারি শহীদ আরজুমনি মাধ্যমিক বিদ্যালয়ে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে নিরাপত্তাকর্মী পদের জন্য ইব্রাহিম নামের অন্য এক আবেদনকারী নিয়োগ প্রত্যাশীর কাছ থেকে আরও বেশী টাকা নিয়ে তাকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানতে পেরে দিশেহারা হয়ে পড়েছেন সুজন মোল্লা।
তার দাবি প্রধান শিক্ষক ও নিরাপত্তাকর্মীসহ চারটি পদেই নিয়োগ দেওয়ার কথা বলে মোটা অঙ্কের ঘুষ নেওয়া হয়েছে। তার অভিযোগ, পরীক্ষা নাটক মঞ্চস্থ করে তাদের নিয়োগ দেওয়া হবে।
এ কারনে এর আগে গত মার্চ মাসে প্রথম দফায় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরেও ঘুষ বানিজ্য নিয়ে কমিটির সভাপতির সঙ্গে অন্য সদস্যদের দ্বন্দ্বের জেরে ওই নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছিল।
পরে ১৬ অক্টোবর দ্বিতীয় দফা বিজ্ঞাপন দিয়ে এ নিয়োগ পরীক্ষা নেওয়া হচ্ছে। সুজন মোল্লা ইন্টারভিউ (নিয়োগ পরীক্ষা) বাতিল করে স্বচ্ছতার ভিত্তিতে পরে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন।
তিনি শনিবার সকালে এ বিষয়ে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টদের কাছে লিখিত অভিযোগ করবেন বলে জানান। এদিকে পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাওলাদ হোসেন নাসিম মুঠোফোনে এ অভিযোগ অস্বীকার করে অভিযোগকারীর বিরুদ্ধে মানহানি মামলা করবেন বলে জানান।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত একযোগে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার জেলা প্রশাসন কর্তৃক জেলা প্রশাসক ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের কোলঘেঁষা বাগেরহাটের মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় সাংবাদিক সংস্থার ৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ২০২৪ সালের ৫ আগস্ট পুড়িয়ে দেওয়া হয় বরিশাল সদর রোডের অ্যানেক্স ভবনে অবস্থিত বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) গুরুত্বপূর্ণ একটি দপ্তর। সিটি করপোরেশন ...
বিজয় রায় রাণীশংকৈলে প্রতিনিধিঃ ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌরসভায় পৌর প্রশাসকের বৃক্ষ রোপন কর্মসূচি এর শুভ উদ্বোধন করা হয় ।শনিবার( ১৩জুন) বেলা ১২টার সময় এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক মিজ খা ...
সব মন্তব্য
No Comments