মো.পাভেল ইসলাম রাজশাহীঃ রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে শেয়ালের হামলায় ২৭ জন কৃষক আহত হয়েছেন। যাদের মধ্যে ১৮ জনকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এদের মধ্যে চারজনকে বাগমারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।
শ্রীপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শ্রীপুর গ্রামের বাসিন্দা জিল্লুর রহমান জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে পান বরজে পান ভাঙতে গেলে ৮ থেকে ১০টি শেয়ালের একটি দল কৃষকদের উপর হামলা করে। আগে থেকেই ওই পান বরজে শেয়ালগুলো লুকিয়ে ছিল। প্রথমে একজনের উপর হামলা করলে অন্যরা তাকে বাঁচাতে এগিয়ে শেয়ালের কামড়, আঁচড় ও পালাতে গিয়ে ২৭ জন আহত হন। এদের মধ্যে কামড় ও আঁচড়ে আহত হন ১৮ জন। পরে গ্রামবাসী ধাওয়া করে একটি শেয়াকে পিটিয়ে মেরে ফেললেও অন্যগুলো পালিয়ে যায়।
বাগমারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রাব্বানি বলেন, শেয়ালের কামড় ও আঁচড়ে আহত ১৮ জনের মধ্যে চারজনকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এরা হলেন, লোকমান আলী, আব্দুর রহমান, নজরুল ইসলাম ও আফসার মৌলভি। এছাড়াও অপর ১৪ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নিতে রেফাট করা হয়েছে।
আহত অন্যদের মধ্যে হাবিবুর রহমান, আব্দুল মান্নান, নাঈম হোসেন, মকবুল হোসেন, আইনাল হক, আব্দুস সালাম, কাশেম আলী, রফিকুল ইসলাম, আব্দুল গফুর, রুহুল আমিন, মুনসার রহমান, আজিজুল ইসলাম ও তার চার বছর বয়সের মেয়ে আফসানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
রাজশাহীর সিভিল সার্জন আবু সাঈদ মোহাম্মদ ফারুক জানান, মঙ্গলবার ভোরে পান বরজে কৃষকরা শেয়ালের হামলার শিকার হন। শেয়ালগুলো পান বরজে লুকিয়ে ছিল।
তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন না থাকায় কামড়ে বেশী আহত এমন চারজনকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের মধ্যে যারা কামড়ে বা আঁচড়ে আহত হয়েছেন তাদেরকেও ভ্যাকসিন দিতে হবে বলেন সিভিল সার্জন।
স্টাফ রিপোর্টার: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের সম্ভাব্য রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মাধ্যমে স্থ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশ ...
স্টাফ রিপোর্টার: ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব।সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কো ...
সব মন্তব্য
No Comments