ডেস্ক রিপোর্ট: সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা নিয়ে শেখ হাসিনার অপরাজনীতির ঘটনা অমানবিক ও হৃদয়বিদয়ক মর্মান্তিক ঘটনা মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান বলেছেন, সরকার খালেদা জিয়ার চিকিৎসার অধিকার কেড়ে নিয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করতে মিথ্যা ও ভিত্তিহীন মামলায় সাজা দিয়ে দীর্ঘদিন কারাভ্যান্তরে যথাযথ চিকিৎসা না হওয়ায় তিনি আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষনে। তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে। বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা পাওয়া কোন অমুলক দাবী নয়, এটা তার অধিকার। চিকিৎসক টিম বার বার বিদেশে উন্নত চিকিৎসার জন্য সুপারিশ করলেও সরকার খামখেয়ালী ভাবে আইনের অপব্যাখ্যা দিয়ে রেখেছে। বেগম জিয়ার পরিবার, বিএনপি ও ২০ দলীয় জোটের পক্ষ থেকে বার বার দাবী জানালেও সরকার কর্নপাত করছে না। এহেন পরিস্থিতে আল্লাহ না করুন, বিনা চিকিৎসায় বেগম খালেদা জিয়ার মৃত্যু হলে শেখ হাসিনা দায়ী থাকবেন।
আজ (বুধবার) লেবার পার্টির প্রচার সম্পাদক মনির হোসেন সাক্ষরিত এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, আমরা আশংকা করছি বেগম খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়ার ক্ষেত্রে যেকোনো ধরনের বিলম্ব ও অজুহাত বড় বিপর্যয় ডেকে আনতে পারে। যা কারো জন্য ভালো বার্তা বহন করবে না। আশা করি সরকার সত্যিকারের দায়ত্বশীলতার পরিচয় দিয়ে সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিদেশে চিকিৎসা নেয়ার ব্যবস্থা করবে।
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
সব মন্তব্য
No Comments