স্টাফ রিপোর্টার: সরকারি অফিস ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের তাদের চেয়ার বা সোফার পেছনে আইনবহির্ভূতভাবে জাতীয় পতাকা প্রদর্শন করা থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।
এক আইনজীবীর করা রিটের বিষয়ে শুনানি নিয়ে মঙ্গলবার (২৫ আগস্ট) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদালতে রিটটি দায়ের করেন আইনজীবী শরিফ সরকার। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।
শুনানি শেষে আইনজীবী সানজিদ সিদ্দিকী জানান, সাম্প্রতিক সময়ে সরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তারা তাদের টেবিলের পেছনে বা চেয়ারের পেছনে জাতীয় পতাকা প্রদর্শন করছেন এবং জাতীয় পতাকা রেখে চেয়ারের সামনে বসছেন। এভাবে জাতীয় পতাকা প্রদর্শন করা আইনবহির্ভূত।
তিনি বলেন, জাতীয় পতাকা বিধিমালা, ১৯৭২-এ বলা আছে ১৫ ধরনের বিশিষ্ট ব্যক্তি তাদের দপ্তরে, বাসস্থানে এবং তাদের গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার করতে পারবেন। কিন্তু দেখা যায় সরকারের বিভিন্ন অধীনস্থ অফিস রয়েছে- বিশেষ করে সচিবালয়ের অধীনস্থ অফিস, কর্পোরেশন, অথরিটি, এই সব অথরিটিতে যারা কর্মকর্তা রয়েছেন, তারা সাম্প্রতিক সময়ে তাদের চেয়ারের পেছনে সর্বদাই একটি পতাকা প্রদর্শন করছেন। এই প্রদর্শনের সুযোগ আইনে রাখা হয়নি।
তিনি আরও বলেন, পতাকা বিধিমালায় বলা আছে জাতীয় পতাকা যখন কোনো ভবনে প্রদর্শন করা হবে, তা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রদর্শন করতে হবে এবং জাতীয় পতাকা ফ্রি-ফ্লোটিং হতে হবে, অর্থাৎ উড়ন্ত অবস্থায় থাকতে হবে। কিন্তু বর্তমানে যে প্রদর্শন করা হচ্ছে, সেটি বেন্ড করে, কার্ভ করে, পতাকাটা পেছনে রেখে সামনে বসা হচ্ছে, যা পতাকার অবমাননার শামিল।
এ বিষয়ে আদালত রুল জারি করে জানতে চেয়েছেন, সরকারি কর্মকর্তাদের চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন এবং পতাকার সামনে বসা বা অবস্থান করার বিষয়টি কেন বেআইনি ঘোষণা করা হবে না।
একইসঙ্গে অন্তর্বর্তী আদেশে আদালত মন্ত্রিপরিষদ সচিবকে তিন সদস্যের একটি কমিটি গঠন করার নির্দেশনা দিয়েছেন। ওই কমিটিতে একজন জুডিশিয়াল অফিসার, মন্ত্রিপরিষদ বিভাগের একজন প্রতিনিধি এবং সরকারি একটি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে রাখতে বলা হয়েছে। বিভিন্ন অফিস কক্ষে যেভাবে জাতীয় পতাকা ব্যবহার হচ্ছে তা জাতীয় পতাকা বিধিমালা, ১৯৭২ অনুযায়ী হচ্ছে কি না, সে বিষয়ে কমিটিকে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী দিনেশ ত্রিবেদী। আজ মঙ্গলবার বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।ঢাকায় ভারতীয় হ ...
স্টাফ রিপোর্টার: গ্যাসের সংকট কেটে গেলে দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।মঙ্গলবার সচিবালয়ে সর ...
ডেস্ক রিপোর্ট: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়ে দিয়েছে ভারত। বাংলাদেশের অনলাইন গণমাধ্যম বায়ান্ন নিউজে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার বর ...
সব মন্তব্য
No Comments