স্টাফ রিপোর্টার: বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলেছেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে কোন লাভ নেই। ষড়যন্ত্রকারীরাই এখন হতাশ। গণতন্ত্রকামী সকল রাজনৈতিক ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ। বিরোধী জোটের মধ্যে পতিত আওয়ামী স্বৈরশাসক নিজেদের মাঝে বিভেদ সৃষ্টির চেষ্টা করেছে, কোন লাভ হয়নি।
তোপখানাস্থ শিশুকল্যান ভবনে দলীয় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শাহাদাত সেলিম বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বাংলাদেশ এলডিপি সবসময়ই বিএনপির পাশে ছিলো। আগামীতেও আমরা জাতীয়তাবাদী শক্তির সাথে থাকবো। আর বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তির মূল শিকড় হচ্ছে বিএনপি।
তিনি বলেন, অতীতেও দেখেছি বিএনপি একটি কৃতজ্ঞ দল। আমরা বিশ্বাস করি রাজপথে যেভাবে পাশে ছিলাম, আগামী জাতীয় নির্বাচনেও বিএনপি আমাদের মূল্যায়ন করবে।
বাংলাদেশ এলডিপির মহাসচিব তমিজউদ্দিন টিটুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি এম এ বাশার, সহ-সভাপতি মোহাম্মদ নুরনবী, শাহনেওয়াজ আলী সুয়েজ, সিনিয়ার যুগ্ম মহাসচিব মোহাম্মদ মহিন উদ্দিন মহিন, হেলাল হোসেন, মাসুম আব্বাসী, শফিউল বাড়ি রাজু প্রমূখ।
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
সব মন্তব্য
No Comments