বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় টিচার্স ক্রিকেট লীগ- এর ১০ম আসর আজ ০৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট কমিটির সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া এবং ক্রিকেট লীগ আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সৈয়দ শাইখ ইমতিয়াজ বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন অনুষদের ডিন, অংশগ্রহণকারী ৪টি দলের পৃষ্ঠপোষক ও শিÿকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালন করেন লীগ আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক সহযোগী অধ্যাপক আবু হোসেন মুহম্মদ আহসান।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এই ক্রিকেট লীগ আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকবৃন্দের জন্য ক্রীড়া কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুশৃঙ্খল ও সুস্থ মানসিকতার এই প্রতিযোগিতা শিক্ষকবৃন্দের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করবে এবং শিক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ সুন্দর রাখতে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নেতৃত্ব ও ব্যক্তিত্বকে আরও দৃঢ় করতে এবং সুস্বাস্থ্য বজায় রাখতে ক্রীড়া কার্যক্রমে নিয়মিত অংশ নেয়ার জন্য উপাচার্য শিক্ষকবৃন্দের প্রতি আহ্বান জানান।
এবারের লীগে ‘মহান একুশে’, ‘উত্তাল ৬৯’, ‘দুর্বার ৭১’ এবং ‘স্বোপার্জিত স্বাধীনতা’ এই ৪টি দলে শতাধিক শিক্ষক অংশ নিচ্ছেন। উদ্বোধনী ম্যাচে ‘মহান একুশে’ দলের বিপক্ষে মাঠে নামে ‘স্বোপার্জিত স্বাধীনতা’।
স্টাফ রিপোর্টার: অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে স্পেনের কাছে ১-০ গোলে হেরে আর্জেন্টিনার বিদায়ের পর ৩৯ বছর বয়সে জাতীয় দল থেকে অব ...
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
সব মন্তব্য
No Comments