স্টাফ রিপোর্টার: উর্দুভাষীদের জীবন মান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন কাউন্সিল অফ মাইনোরিটিজ। সংগঠনপির পক্ষ থেকে বলা হয়েছে, জীবনমান উন্নয়নে উর্দুভাষীদের ক্যাম্প জীবনের অবসান করে পুনর্বাসন ছাড়া অন্য কোনো বিকল্প নাই।
আজ সোমবার রাজধানীর আজিমুর রহমান মিলনায়তনে বাংলাদেশ উর্দুভাষীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং পুনর্বাসন বিষয়ে অবহিতকরণ সভায় এ কথা বলা হয়। সভায় কাউন্সিল অফ মাইনোরিটিজের নির্বাহী পরিচালক খালিদ হোসেনের সঞ্চালনায় সভায় মুল বক্তব্য উপস্থাপন করেন গবেষক আহমেদ ইব্রাহিম। সভায় বক্তৃতা করেন সাদাকাত খান ফাকু, শাহেদ আলী বাবলু, ওসামা রহমান ইয়াসহাব, মাজহারুল ইসলাম এবং মোহাম্মদপুর ও মিরপুর হতে আগত ক্যাম্প প্রতিনিধিরা।
মূল প্রবন্ধে আহমেদ ইব্রাহিম ক্যাম্পবাসী উর্দুভাষীদের ৫৪ বছরের বঞ্চনার কথা তুলে ধরে বলেন, দেশের তিন লাখ উর্দুভাষী ঢাকাসহ দেশের ৯টি জেলায় ১১৬টি ক্যাম্পে বসবাস করছে। সেখানে আধুনিক সকল মৌলিক মানবিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। স্বাধীনতার এত বছর পরও তাদের পুনর্বাসনের করা হয়নি। ক্যাম্পের পরিধি না বাড়লেও এখানে বসবাসরত মানুষের সংখ্যা বেড়েছে কয়েকগুন। ফলে ছোট একটা রুমের ভেতর বাস করতে হচ্ছে কয়েক প্রজন্মকে।
সভায় খালিদ হোসেন তার বক্তব্যে বলেন, ক্যাম্পে বসববাসরত উর্দুভাষীদের স্থায়ী উন্নয়ন ও পুনর্বাসনের জন্যে সরকারকে বিশেষ কমিশন গঠন করতে হবে এবং বাজেটে ক্যাম্পবাসীদের জন্য বরাদ্দ দিতে হবে। তিনি পুনর্বাসনের জন্যে মোহাজিরদের জন্য নির্ধারিত ৩৪ হাজার একর জমি শনাক্তকরণ ও পুনরুদ্ধার করে বিতরণের জন্যে সরকারকে আহবান জানান।
পুনর্বাসন ছাড়া কোনো ক্যাম্প উচ্ছেদ না করার আহ্বান জানান সাদাকাত খান ফাককু। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বর্তমান সরকারের চলমান ফ্যামিলি কার্ডে ক্যাম্পে বসবাসরত সারাদেশের উর্দুভাষীদের অন্তর্ভুক্ত করতে হবে।
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
সব মন্তব্য
No Comments