ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ শুক্রবার ( ৫ সেপ্টেম্বর ২০২৫) সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে বলেন, নির্বাচন কমিশন কর্তৃক আরপিও সংশোধনের মাধ্যমে জামানত বাড়ানোসহ অনেকগুলো প্রস্তাব করা হয়েছে, তার ফলে নির্বাচনকে জটিল ও সাধারণ মানুষের প্রার্থী হওয়া অসম্ভব করে তুলবে।
বিবৃতিতে তিনি বলেন, জামানতের পরিমাণ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা এবং নির্বাচনী ব্যয়সীমা ভোটার প্রতি ১০ টাকা হারে ন্যূনতম ৫০ লাখ থেকে সর্বোচ্চ ৭৮ লাখ করার প্রস্তাবের ফলে ধনীদের জন্য সহজ এবং সাধারণ মানুষের জন্য প্রার্থী হওয়া কঠিন করে তোলা হয়েছে। এর ফলে বাস্তবে সংসদ পূর্বের মতোই কাটিপতিদের ক্লাবে পরিণত হবে। যা ’২৪-এর গণ অভ্যুত্থানের আকাংখার পরিপন্থি।
তিনি আরও বলেন, ‘না’ ভোটের বিধান চালু করা আমাদের দীর্ঘদিনের অন্যতম দাবি ছিল। কিন্তু শুধুমাত্র একক প্রার্থীর ক্ষেত্রে ‘না’ ভোটের বিধান চালু করা ভোটারদের মত প্রকাশের পথকে রুদ্ধ করবে। অনলাইনে মনোনয়ন পত্র জমা দেওয়ার বিধান বাতিল করার প্রতিবাদ করে তিনি বলেন, এর ফলে নিরাপদে ও নির্বিঘেœ মনোনয়নপত্র জমা দেওয়া কঠিন হয়ে পড়বে। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া কত সহজ করা যায় সেই পথ বের করাই কমিশনের কাজ। অথচ তা না করে কমিশন অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার বিধান বাতিলের প্রস্তাব করেছে যা মোটেই কাম্য নয়। বিবৃতিতে সশস্ত্র বাহিনীকে বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষমতা দেওয়ার বিরোধিতা করে তিনি বলেন, এর ফলে দমন পীড়নের মাত্রা বাড়বে এবং ক্ষমতার অপপ্রয়োগ করার সুযোগ সৃষ্টি হবে।
বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ থাকলে বা ফেরারি আসামীদের নির্বাচনের অযোগ্য ঘোষণা করার বিধান নতুন জটিলতা তৈরি করবে। তিনি বলেন, এই সিদ্ধান্ত যতক্ষন পর্যন্ত অভিযোগ প্রমাণিত না হচ্ছে ততক্ষন অপরাধী সাব্যস্ত না করার নীতিরও পরিপন্থী। এর ফলে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার প্রবণতাও বাড়বে। তিনি সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে ১) জামানত না বাড়িয়ে বরং ৫০০০/= টাকা করা। ২) নির্বাচনী ব্যয়সীমা কমিয়ে ৩ লক্ষ টাকা করা। ৩) শুধু একক প্রার্থীর ক্ষেত্রেই নয় একাধিক প্রার্থীর ক্ষেত্রেও ‘না’ ভোটের বিধান চালু করা। ৪) অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার বিধান বহাল রাখা। ৫) সশ¯্র বাহিনীকে বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষমতা না দেওয়া এবং ৬) মামলা বা ফেরারি থাকলেই প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণার বিধান প্রবর্তন না করার দাবি জানান।
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
সব মন্তব্য
No Comments