স্টাফ রিপোর্টার: বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে আজ ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হলো মুনীর চৌধুরী ১ম জাতীয় নাট্যোৎসব ২০২৫। দেশব্যাপী প্রযোজনা কেন্দ্রিক নাট্যকর্মশালা হতে ৮টি বিভাগের নির্বাচিত ১৬ টি নাটক নিয়ে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত এই নাট্যোৎসব আয়োজিত হবে।
২১ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার সন্ধ্যা ৬.৩০ টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন। ৮ দিনব্যাপী নাট্যোৎসবের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জননী আইনুন নাহার (শহীদ নাঈমা সুলতানার মাতা)। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ মুনীর চৌধুরীর কনিষ্ঠ পুত্র আসিফ মুনীর। সভাপতিত্ব করেন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ এফ এম নুরুর রহমান। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রশিক্ষণ বিভাগের কোর্স কো-অর্ডিনেটর বেগম কামরুন নাহার।
উদ্বোধনী পর্ব শেষে সন্ধ্যা ৭ টায় মঞ্চস্থ হয় রংপুর জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনা ‘ছিন্ন মুকুট’। সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশ অবলম্বনে নাটকটির রূপান্তর ও নির্দেশনায় ছিলেন মোঃ লাহুল মিয়া। রাত ৮ টায় জামালপুর জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনা ‘পোস্টমর্টেম’ নাটক মঞ্চায়ন হয়। নাটক রচনা ও নির্দেশনায় ছিলেন ফাহিম মালেক ইভান।
আগামীকাল ২২ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার সন্ধ্যা ৭ টায় ‘নোনা কথন’ মঞ্চায়ন করবে যশোর জেলা শিল্পকলা একাডেমি। নাটক রচনা ও নির্দেশনা ছিলেন এস. এম. লাতিফুল খাবীর। রাত ৮ টায় ‘দ্য ডার্ক ক্রিস্টাল’ মঞ্চায়ন করবে ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমি। নাটকের নাট্যকার ও নির্দেশনায় ইরা আহমেদ।
২৩ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার সন্ধ্যা ৭ টায় ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমির প্রযোজন ‘ভূত- অদ্ভুত’ মঞ্চায়ন হবে। প্রযোজনাটির পান্ডুলিপি রচনা করেছেন হাবিব জাকারিয়া উল্লাস এবং নির্দেশনা দিয়েছেন বিপ্লব সরকার। রাত ৮ টায় নেত্রকোনা জেলা শিল্পকলা একাডেমি ‘বহমান আর্তনাদ’ মঞ্চায়ন করবে। নাটকটির নির্দেশনা দিয়েছেন ড. সৈয়দ মামুন রেজা।
২৪ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার সন্ধ্যা ৭ টায় মঞ্চায়িত হবে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনা ‘জাল’। নাটক রচনায় সম্মিলিত ভাবনা, নির্দেশনায় দাস। রাত ৮ টায় মঞ্চায়িত হবে গাজীপুর জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনা ‘আয়না ঘর’, নির্দেশনায় শান্তনু হালদার।
আগামী ২৫ শে ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় নাটক ‘ফেরা’ মঞ্চায়ন করবে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি। প্রযোজনাটি রচনা ও নির্দেশনা দিয়েছেন কাজী রোকসানা রুমা। রাত ৮ টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মঞ্চায়ন করবে ‘লাশের ইশতিহার’। পাণ্ডুলিপি ও মূল প্রশিক্ষণে ছিলেন হাবিব জাকারিয়া উল্লাস, নির্দেশনা দিয়েছেন সালমা সুলতানা আশা।
২৬ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার সন্ধ্যা ৭ টায় নাটক ‘ইনকিলাব’ মঞ্চায়ন করবে বগুড়া জেলা শিল্পকলা একাডেমি। নাটকটি রচনা ও নির্দেশনায় রয়েছেন তারেক তাশহাদ। রাত ৮ টায় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এবং নূর-ই-নাজনীন নির্দেশিত ‘বাল্মীকি প্রতিভা’ মঞ্চায়ন করবে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি।
২৭ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি ‘কবর কিংবা শ্মশানের গল্প’ মঞ্চায়ন করবে। প্রযোজনার রচনা ও নির্দেশনায় রয়েছেন শাহীন রহমান। রাত ৮ টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি অপূর্ব গোমস্তা ঋক্ রচিত ও নির্দেশিত নাটক ‘মায়াজাল’ মঞ্চায়ন করবে।
২৮ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার সন্ধ্যা ৬:৩০ টায় সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। এরপর সন্ধ্যা ৭ টায় মঞ্চায়িত হবে খুলনা জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনা ‘বরাভয়’। প্রযোজনাটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তানভীর নাহিদ খান। রাত ৮ টায় বান্দরবান জেলা শিল্পকলা একাডেমি মঞ্চায়ন করবে ‘চইংজাঃ খ্রাং (কাল্পনিক)’। নাট্যভাবনা ও নির্দেশনায় রয়েছেন সুবীর মহাজন।
৮ দিনব্যাপী এই নাট্য প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
পিরোজপুর অফিস: যুক্তরাজ্যের কেন্টের রামসগেট শহরের মেয়র পদে টানা পঞ্চমবার নির্বাচিত হয়ে নতুন রেকর্ড গড়েছেন পিরোজপুরের পুত্রবধূ রৌশন আরা দোলন। বুধবার ৬ মে স্থানীয় সময় সন্ধ্যায় কাউন্সিলরদের বার্ষিক সভায় ...
স্টাফ রিপোর্টার: লেবাননের বৈরুতে বিমান হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বাংলাদেশি নারী কর্মী দিপালী আক্তারের মরদেহ দেশে ফিরেছে।বৃহস্পতিবার রাত ১১টা ১৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্ল ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবৈধভাবে অবস্থান করা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চেয়েছে ভারত। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল এ তথ্য জানান। ...
সব মন্তব্য
No Comments