ডেস্ক রিপোর্ট: জীবিত মানুষকে মৃত দেখিয়ে একটি ব্যাংক থেকে আড়াই কোটি টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। এর পেছনে সংশ্লিষ্ট ব্যাংকের ম্যানেজার জড়িত। গতকাল সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সিঅ্যান্ডএফ ব্যবসায়ী আল আজাদ মাসুম। প্রিমিয়ার ব্যাংক আশুলিয়া শাখায় তার একাউন্ট থেকে আড়াই কোটি টাকা উত্তোলন করা হয়েছে, যেখানে তাকে মৃত ব্যক্তি হিসেবে দেখানো হয়েছে।
লিখিত বক্তব্যে আল আজাদ মাসুম বলেন, তিনি পেশায় একজন সিঅওান্ডএফ ব্যবসায়ী। তার প্রতিষ্ঠানের নাম এসএম ইন্টারন্যাশনাল। ঐ প্রতিষ্ঠানের নামে প্রিমিয়ার ব্যাংক আশুলিয়া শাখায় একটি অ্যাকাউন্ড রয়েছে। গত জুন মাসের দিকে তিনি ব্যাংক থেকে হিসাব বিবরণী তুলতে গিয়ে দেখেন, তার অ্যাকাউন্ট থেকে সমুদয় টাকা তুলে নিয়েছে। ম্যানেজারের কাছে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। পরে চলতি বছরের ১ জানুয়ারি অ্যাকাউন্টের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর একটি দরখাস্ত করা হয়। এর পরিপ্রেক্ষিতে ৪ জানুয়ারি প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয়ে তাকে ও ব্যাংক ম্যানেজারকে ডেকে নেওয়া হয়। পরে ১৯ জানুয়ারি ব্যাংকের প্রধান কার্যালয় থেকে জানানো হয়, তার দ্বিতীয় স্ত্রী ও আশুলিয়া শাখার ম্যানেজার মৃত সার্টিফিকেট তৈরি করে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছেন। এ ঘটনার পর ব্যাংক ম্যানেজারের একটি চক্র তাঁকে মোবাইল ফোনে হুমকি দিয়ে যাচ্ছে। বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং তার আড়াই কোটি টাকা ফেরত দেওয়ার দাবি করেন।
ইত্তেফাক
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং বাজার তদারকি কার্যক্রম জোরদার করতে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান পরিচালনা করেছে। অভিযানে অবৈধভাবে মাছ মজু ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের একদিন পরেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অভিযান পরিচালনা করেছে র্যাব-৮। এসময় হাসপাতাল থেকে বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক ...
যশোর অফিস: যশোর সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কসমেটিক্স সামগ্রী ও চা-পাতা জব্দ করেছে যশোর ...
আঃ রহিম সরদার, উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ অভাব অনটনের সংসারে ভ্যান চালক বাবাকে নিয়েই মা হারানো ছোট্ট শিশু লামিয়া জীবনের কঠিন বাস্তবতা পার করছিলেন। সেই বাবাই যখন অসুস্থ্য কি আর করার, সংসারের হাল ধরত ...
সব মন্তব্য
No Comments