উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু ২৫ জানুয়ারি রবিবার সকালে উজিরপুরের গুঠিয়ার নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভায় তিনি সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা জানান এবং নির্বাচিত হলে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার (জাতীয় দৈনিক আমাদের সময় ও বরিশাল আজকাল প্রতিনিধি), সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাসুম (বৈশাখী টেলিভিশন ও আমারদেশ প্রতিনিধি), সহ সভাপতি মোঃ নাসির উদ্দিন হাওলাদার (এশিয়ান টিভি বরিশাল জেলা প্রতিনিধি), যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না (আমার সংবাদ প্রতিনিধি), সাংগঠনিক সম্পাদক মোঃ জুনায়েদ খান সিয়াম (জাতীয় দৈনিক ঘোষনা প্রতিনিধি), কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা আকাশ (দৈনিক কীর্তনখোলা প্রতিনিধি), প্রচার সম্পাদক রফিকুল ইসলাম হিমেল (বিডি প্রভাত ও চ্যানেল দুর্বার প্রতিনিধি), সদস্য,সৎসঙ্গ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শামসুল আলম জুলফিকার (দৈনিক বাঙলার জাগরন প্রতিনিধি) এবং আব্বাস আলী তালুকদার।
এ সময় আরো উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ন খান, সিনিয়র সভাপতি এসএম আলাউদ্দীন, সহ সভাপতি প্রভাষক সিদ্দিকুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি আফম সামসুদ্দোহা আজাদ, এবং পৌর বিএনপির আইন বিষয়ক সম্পাদক মোঃ রিয়াজ মিঞা।
সভায় সরফুদ্দীন আহম্মেদ সান্টু সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকরা সঠিকভাবে সংবাদ তুলে ধরার জন্য কাজ করেন। সাংবাদিকদের হয়রানি বা হেনস্থা করলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করা হবে। আমরা সবাই মিলে এলাকায় সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে চাই। সাংবাদিকরা যেন সহজে এবং সঠিক তথ্য পরিবেশন করতে পারেন, তা নিশ্চিত করব।
সাংবাদিকরা সভায় অংশগ্রহণ করে স্থানীয় ও জাতীয় সংবাদ পরিবেশনের গুরুত্ব, ভোটপ্রচারণার তথ্যসংগ্রহ এবং জনগণের সরাসরি সমস্যা তুলে ধরার সুযোগ পেয়েছেন। তারা জানান, একজন প্রার্থীর সঙ্গে এই ধরনের খোলা মেলা মতবিনিময় করা অংশগ্রহণমূলক গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সব মন্তব্য
No Comments