ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বড় জয় পাওয়ায় ইসলামী ছাত্র শিবিরকে অভিনন্দন জানিয়েছিল পাকিস্তানের রাজনৈতিক দল জামায়াতে-ই- ইসলামী। তবে দলটির অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া সেই অভিনন্দন বার্তাটি বর্তমানে আর দেখা যাচ্ছে না।
বুধবার (১০ সেপ্টেম্বর) জামায়াতে-ই-ইসলামী পাকিস্তানের আমির হাফিজ নাঈমুর রহমান এক বিবৃতিতে বলেন, বাংলাদেশে নতুন ইতিহাস গড়ে উঠেছে। আলহামদুলিল্লঅহ! পুরো প্যানেল বিশাল ভোটে জয় পেয়েছে। তিনি অভিযোগ করেন, এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্যানেলে পেছনে ভারত সমর্থিত শক্তি কাজ করছে। এরপরও শিবিরের বিজয় শিক্ষার্থীদের গণআস্থার প্রতিফলন বলে দাবি করেন তিনি।
তিনি আরও জানান, এই জয়ে শুধু ছাত্র রাজনীতিতে নয়, বরং রাজনৈতিক ও সাংগঠনিক ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ।
বিবৃতিতে, বাংলাদেশের অস্থায়ী সরকারকে স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য ধন্যবাদ জানায়।
তবে অভিনন্দন বার্তাটি প্রকাশের কয়েক ঘন্টা পরই সংগঠনটির ফেসবুক পেজ থেকে মুছে ফেলা হয়। পোস্টি মুছে ফেলার কারণ স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
সব মন্তব্য
No Comments