স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ জনসমাগম অনুষ্ঠিত হয়। দেশজুড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে যে বিপুল উৎসাহ–উদ্দীপনা সৃষ্টি হয়েছিল, তা ছিল চোখে পড়ার মতো। তবে এতো বিশাল গণজমায়েতে সামান্য অসচেতনতাও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারত। সেই ঝুঁকি মাথায় রেখেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সুচিন্তিত ও সমন্বিত প্রস্তুতির মাধ্যমে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দক্ষতার সঙ্গে সামাল দেয়।
সমাবেশের সবচেয়ে বড় উদ্বেগ ছিল—হঠাৎ অসুস্থ হয়ে পড়া নেতাকর্মী ও আগত সাধারণ মানুষের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মোঃ রফিকূল ইসলামের তত্ত্বাবধানে বৃহৎ পরিসরে চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়।
মঞ্চসংলগ্ন এলাকায় স্থাপন করা হয় একটি পূর্ণাঙ্গ ফিল্ড হাসপাতাল, যেখানে সার্বক্ষণিক প্রস্তুত ছিলেন মেডিসিন, সার্জারি, অর্থোপেডিক্স, হৃদরোগ, পরিপাকতন্ত্র, বক্ষব্যাধি, ইউরোলজি, গাইনি বিশেষজ্ঞসহ বিভিন্ন হাসপাতালের ও বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা। ফিল্ড হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন, কার্ডিয়াক মনিটর, ইসিজি, অত্যাধুনিক প্রেশার মেশিন, নেবুলাইজার, সাকার মেশিন এমনকি জরুরি প্রয়োজনে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস বা লাইফ সাপোর্ট দেয়ার ব্যবস্থাসহ জরুরি চিকিৎসার জন্য আইসিইউ সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্স রাখা হয়, যাতে হৃদরোগসহ যেকোনো আকস্মিক জটিলতায় তাৎক্ষণিক সেবা দেওয়া সম্ভব হয়।
শুধু সমাবেশস্থলেই নয় বিএনপির পক্ষে উত্তরা থেকে বাড্ডা কুড়িল বিশ্বরোড,বনানী হয়ে সমাবেশস্হলের পূর্ব ও পশ্চিম প্বার্শের বিস্তৃত এলাকায় মোট ২৩টি অস্থায়ী মেডিকেল ক্যাম্প ও অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়। প্রতিটি অ্যাম্বুলেন্সে পর্যাপ্ত চিকিৎসক, প্রয়োজনীয় ওষুধ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা ছিল। পাশাপাশি বিএনপির মূল সংগঠনের বাইরে ড্যাবের পক্ষ থেকেও পৃথক মেডিকেল টিম কাজ করে আগত নেতাকর্মীদের চিকিৎসা সহায়তা প্রদান করে।
দীর্ঘ সময় অপেক্ষার ফলে অনেকেই পানিশূন্যতা ও হাইপোগ্লাইসেমিয়ায় আক্রান্ত হন। তবে অস্থায়ী মেডিকেল ক্যাম্পগুলোতে দ্রুত চিকিৎসাসেবা পাওয়ায় এসব সমস্যা গুরুতর আকার ধারণ করতে পারেনি।
সার্বিকভাবে সময়োপযোগী প্রস্তুতি ও দ্রুত চিকিৎসাসেবার কারণে কোনো বড় ধরনের দুর্ঘটনা ছাড়াই ইতিহাসের সর্ববৃহৎ এই জনসমাবেশ সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয় বিএনপি।
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
স্টাফ রিপোর্টার: স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য ঘিরে জাতীয় সংসদে ব্যাপক হট্টগোল হয়েছে। বিএনপি সরকারের সমালোচনা করে বক্তব্য দিলে সরকারি দলের সদস্যরা হইচই-হট্টগোল করে প্রতিবাদ জানান। এ স ...
সব মন্তব্য
No Comments