নারায়ণগঞ্জ প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশ থেকে অর্থ পাচার হয়ে যাচ্ছে। দেশ স্বাধীন হওয়ার আগে টাকা পাকিস্তানে যেতো। আর এখন সারাবিশ্বে যাচ্ছে। সুইস ব্যাংকে অর্থ পাচারের অংক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এসব অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশ করতে হবে।
আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দরের সমরক্ষেত্রে জাতীয় পার্টি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে জাতীয় পার্টি নারায়ণগঞ্জ জেলা আহবায়ক সানাউল্লাহ্ সানু'র সভাপতিত্বে জেলা সদস্য সচিব আফজাল হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য সেলিম ওসমান এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, গোলাম কিবরিয়া টিপু এমপি, সাহিদুর রহমান টেপা, রেজাউল ইসলাম ভূইয়া, শেরিফা কাদের এমপি প্রমুখ।
সম্মেলনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরকে বর্ণিল সাজে সাজানো হয়। নির্মাণ করা হয় অসংখ্য তোরণ। সম্মেলনে প্রায় দশ সহস্রাধিক কাউন্সিলর ও ডেলিগেট উপস্থিত ছিলেন।
জি এম কাদের বলেন, পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে ভোগের বিধান অনৈতিক। পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার বৈধতা দেওয়া মানেই পাচার উৎসাহিত করা। এতে টাকা পাচার ও দুর্নীতি বেড়ে যাবে। যারা দেশের টাকা বিদেশে পাচার করে তাদের বিচারের মুখোমুখি করা উচিত।
জিএম কাদের আরও বলেন, আমরা দীর্ঘদিন ধরে পাচারকারীদের তালিকা প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলাম। আমরা এখনো চাই পাচারকারীদের তালিকা প্রকাশ করে তাদের বিচারের মুখোমুখি করা হোক।
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
সব মন্তব্য
No Comments