যশোর অফিস: সরকারি খাদ্য সহায়তার চালের অর্থ আত্মসাতসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুষ্টিয়া জেলা ও কুমারখালী উপজেলা শাখার দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে কুষ্টিয়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনির স্বাক্ষরিত প্যাডে এই শোকজ নোটিশ জারি করা হয়। অভিযুক্তদের নির্দিষ্ট সময়ের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে জেলা শাখার প্রধান সমন্বয়কারী জানান, অভিযোগগুলো প্রাথমিকভাবে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে সংশ্লিষ্টদের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
দলীয় নেতারা জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে সংগঠনের ভাবমূর্তি রক্ষায় অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত নেতাদের বক্তব্য এখনো জানা যায়নি।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
সব মন্তব্য
No Comments