কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ৩ টি সেইল ফিস। এ মাছগুলোর মুখের অংশে পাখির ঠোঁট ও পাখনা রয়েছে। তাই জেলেরা বলছে পাখি মাছ। আবার কেউ বলছেন গোলপাতা মাছ। এ মাছের পাখনা থাকায় বেশ দ্রুত গতিসম্পন্ন। তবে জেলেদের কাছে পাখি মাছ হিসেবেই বেশ পরিচিত। শুত্রবার সন্ধ্যায় বাঁশখালির আল্লাহ দয়া নামের একটির ট্রলারের জেলেরা মৎস্য বন্দর আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে এই মাছগুলো নিয়ে আসে। পরে মৃধা ফিসের মৎস্য ব্যবসায়ী জাহিদ মাছ ৩ টি ২০ হাজার টাকায় ক্রয় করেন। এ মাছগুলোর ওজন হয়েছে ৫ মন বলে স্থানীয় মৎস্য ব্যবসায়িরা জানান।
ট্রলারের গুড়া মাঝি জানান, বৃহস্পতিবার বঙ্গোপসাগরের ৬ বাম এলাকায় ইলিশসহ অন্যান্য মাছের সাথে মাছ ৩ টি তাদের জালে ধরা পড়ে। মাছগুলো বড় হওয়ায় তাদের ট্রলারে তুলতে অনেকটা বেগ পেতে হয়েছে।
আন্তর্জাতিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ, ইউএসএআইডি ইকোফিশ-২ এর সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, এসব মাছ গভীর সাগরে বিচরন করে ও দ্রুতগামী । ইংরেজী নাম সেইল ফিস (Sail-Fish)। আর বৈজ্ঞানিক নাম হলো ইষ্টিওফোরাস প্লাটিপটেরাস (Istiophorus platypterus)। এ মাছের পাখনা থাকায় জেলে ও স্থানীয়দের কাছে পাখি মাছ বা গোল পাতা মাছ হিসেবে পরিচত। মাছগুলো দেশের বাইরে বেশ চাহিদা রয়েছে।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
সব মন্তব্য
No Comments