স্টাফ রিপোটার: গণস্বাস্থের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, মামুনুল হকের আইনী অধিকার পাওয়ার অধিকার রয়েছে। তার পরিবারকে গত ১৫ মাসে একবার দেখা করতে দেয়া হয়েছে। মামুনুল হকসহ অন্যান্য আলেমদের তাদের পরিবারের সাথে দেখা করতে না দেয়া জালেমের কাজ।
রবিবার (৩ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে গণ মতামত কেন্দ্র আয়োজিত "হয়রানীিমূলক মামলায় রাজবন্দী ও ধর্মীয় নেতাদের দীর্ঘ কারাবাস : নাগরিক সমাজের উদ্বেগ" এক আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইবরাহিম,
গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর প্রমুখ।
প্রধানমন্ত্রীর সমালোচনা করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, মানবিক না হলে যতই নামাজ তাহাজ্জুত কোরআন পড়েন এবং কোরবানী করেন কোনো কাজ হবে না। ক্ষমা পাবেন না। আটকদের মুক্তি দেন। এসব ফাজলামি বন্ধ করেন।
তিনি বলেন, যদি আগামী দুদিনের মধ্যে আলেম ওলামাসহ রাজবন্দীদের মুক্তি না দেয় তাহলে ১০ হাজার মানুষ নিয়ে হাইকোর্ট ঘেরাও করবো। বসে থাকবো ঈদের নামাজ পড়তে দেবো না। আমার শ্বাস কষ্ট আছে। যদি মরে যাই তা হবে সম্মানজনক মৃত্যু। বিচারপতিদের বলি আপনারা শেখ হাসিনার চাকর নয়, আপনারা জনগনের চাকর। ভুলে গেছেন? কে কখন দৌঁড়াবেন টেরও পাবেন না।
আলেমরা নরেন্দ্র মোদি যে খারাপ লোক এটাই বলেছেন। এজন্যই চাননি তিনি বাংলাদেশে আসুক। তাই আন্দোলন করেছেন। তাই বলে কি তাদের আটকিয়ে রাখবেন?
হাজি সেলিমকে প্যারোলে মুক্তি দিতে পারেন, খালেদা জিয়াকে পদ্মা সেতু দেখতে পারেন না। আপনারা সবসময় দ্বিচারিতা করছেন। এগুলো বন্ধ করেন।
তওবা করেন। সুষ্ঠু নির্বাচন দেন। ক্ষমতায় আসলে ভালো না আসলে সমস্যা নেই। আপনাকে আমরা নিরাপত্তা দেবো। একটাই দাবি মুক্তি চাই আলেমদের।
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
সব মন্তব্য
No Comments