ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া এবং সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান আজ এক যুক্ত বিবৃতিতে বলেন - ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমির বিরুদ্ধে দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হাইকোর্টের প্রদত্ত জামিনাদেশকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি, এ মামলা দায়ের এবং অভিযোগ উত্থাপনের ঘটনা ছিল অযৌক্তিক, দুঃখজনক ও ন্যক্কারজনক। ইমি ভাষন বাজিয়ে কোন অন্যায় করেনি, সে মুক্তিযুদ্ধকে ধারন করেছিল মাত্র।
ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, যা স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান প্রদান করেছিলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। এই ভাষণ বাঙালি জাতির স্বাধীনতার প্রেরণা ও সংগ্রামের দিকনির্দেশনা দিয়েছে। সেই ভাষণ প্রচার বা বাজানোর সাথে কোনোভাবেই ফ্যাসিবাদ বা সন্ত্রাসবাদের সম্পর্ক স্থাপন করা ইতিহাস বিকৃতি ও চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, শেখ তাসনিম আফরোজ ইমির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ মূলত একটি ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ, যার মাধ্যমে মুক্তিযুদ্ধকে খাটো করা্র অপচেষ্টা চালানো হয়েছে। সচেতন দেশবাসী কখনোই এ ধরনের অপপ্রয়াস মেনে নেবে না।
অতএব, আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি—অবিলম্বে শেখ তাসনিম আফরোজ ইমির বিরুদ্ধে দায়েরকৃত মামলা সহ্ নির্বাহী আদেশে মুক্তিযুদ্ধ বিরোধী ষড়যন্ত্রমুলক মামলাগুলো প্রত্যাহার করুন। যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ মামলা দায়ের করেছে এবং এ ধরনের বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করুন।
বাংলাদেশ জাসদ মনে করে, মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনার বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দাঁড়ানো জাতির সকল দেশপ্রেমিক মানুষের নৈতিক দায়িত্ব।
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
সব মন্তব্য
No Comments