কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটায় গোসল করতে নেমে মাহবুবুর রহমান (৩৮) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। রবিবার বিকেল তিন টার দিকে কুয়াকাটা সি-বীচের অন্ততঃ দুই কিলোমিটার গভীর থেকে লাশটি উদ্ধার করে ট্যুরিষ্ট পুলিশ ও কলাপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা। মৃত মাহবুবুর রহমান ঢাকার একটি কওমি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। সে রায়েরবাজার এলাকার মৃত রহমান মিয়ার ছেলে বলে জানা গেছে।
স্থানীয় ও ট্যুরিষ্ট পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালে তারা চার বন্ধু কুয়াকাটা ভ্রমনে এসে আবাসিক হোটেল সানফ্লাওয়ারের দুটি কক্ষ বুকিং নেন। দুপুর ১ টার দিকে চার বন্ধু গোসল করতে নামার পর সমুদ্রের ঢেউয়ের তোরে মাহবুবুর রহমান ভেসে যায় । তবে সে সাঁতার জানতো না বলে তার বন্ধু ইমরান হোসেন জানিয়েছেন ।
কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল খালেক জানান, ট্যুরিষ্ট পুলিশ এবং ফায়ার সার্ভিসের একদল কর্মী দু’ঘন্টা চেষ্টা চালিয়ে মাহবুবুর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে।
মহিপুর থানার ওসি খোন্দকার আবুল খায়ের বলেন, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments