ডেস্ক রিপোর্ট: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,বর্তমান অবৈধ সরকারের ভয়াবহ দুঃশাসনে দেশের মানুষ আজ বাকরুদ্ধ। আওয়ামী লীগ বুঝতে পেরেছে যে তাদের জনপ্রিয়তা শুণ্যের কোঠায়, আর এ কারণেই নিজেদের অস্তিত্ত্ব টিকিয়ে রাখতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলগুলোর নেতাকর্মী এবং সাধারণ মানুষের ওপর নির্যাতন-নিপীড়ণ চালিয়ে যাচ্ছে। আজ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় একথা বরেন তিনি।
ফকরুল কুমিল্লা দক্ষিণ জেলাধীন সদর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক রেজাউল কাইয়ুম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, ভিপি জসিম, কাউন্সিলর সাখাওয়াতুল্লাহ শিপন, সাবেক কাউন্সিলর বিল্লাল, মহানগর যুবদলের সভাপতি উদবাতুল বারী আবু, সহ-সভাপতি তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সালুর রহমান পাভেল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন পারভেজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক টিটু নাহা, জেলা যুবদলের সহ-কোষাধ্যক্ষ জুয়েল রানা আশরাফী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জুম্মন হোসেন সুমন, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসনাত হীরা এবং যুবদল নেতা বসির আজ আদালতে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জামিন নিতে গেলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ।
বিএনপি মহাসচিব বলেন, “বাধভাঙ্গা জনস্রোতের ভয়ে বিএনপি’র মতো একটা বৃহৎ রাজনৈতিক দলকে শান্তিপূর্ণ সভা সমাবেশেরও অনুমতি দেয়া হচ্ছে না। বাংলাদেশ এখন পুরোপুরি পুলিশী রাষ্ট্রে পরিণত হয়েছে। আওয়ামী দু:শাসনের বিরুদ্ধে দেশের মানুষ যখন ঐক্যবদ্ধ এবং প্রতিবাদী হয়ে উঠেছে ঠিক তখন ক্ষমতালোভী বর্তমান শাসকগোষ্ঠী গণবিষ্ফোরণের আশঙ্কায় মানুষকে ভয় পাইয়ে দিতে জুলুমের শাসন শুরু করেছে। এরই অংশ হিসেবে সরকার সারাদেশে গুম, খুন, অপহরণসহ বিরোধী দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, গ্রেফতার এবং আদালতকে দিয়ে সাজা প্রদান ইত্যাদি দুস্কর্ম সংঘটন করতে উন্মাদ হয়ে গেছে। কুমিল্লা জেলা অঙ্গ সংগঠনের উল্লিখিত নেতৃবৃন্দের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ বর্তমান সরকারের চলমান অপশাসনেরই ধারাবাহিকতা।”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে উল্লিখিত নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত অসত্য মামলা প্রত্যাহার এবং তাদের নি:শর্ত মুক্তির জোর দাবি জানান।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
সব মন্তব্য
No Comments