মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ না ফেরার দেশে চলে গেলেন মেহেন্দিগঞ্জের রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সরদার আনিছুর রহমান। ইন্নালিল্লাহি……………………. রাজিউন। সরদার আনিছুর রহমান ছিলেন, ৬৯’র গণ অভ্যুর্থানের নায়ক, একাত্তরের বীর মুক্তিযোদ্ধা, মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, মেহেন্দিগঞ্জে প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী, মেহেন্দিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাদেকপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। বহু প্রতিভার অধিকারী এই গুনীব্যক্তি সরদার আনিছুর রহমান দীর্ঘদিন যাবত অসুস্থ্যতাজনিত কারণে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। (শুক্রবার) সন্ধ্যা ৬ ঘটিকার সময় চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই মৃত্যুতে মেহেন্দিগঞ্জে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। (শনিবার) সকাল ১০ ঘটিকায় পাতারহাট আব্দুল্লাহ্পুর থানা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মুখে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। উক্ত জানাযা নামাজে পরিবারের পক্ষথেকে সকল ধর্মপ্রান মুসুলিদের শরিক হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ...
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
সব মন্তব্য
No Comments