স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে দেওয়া রায়কে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও প্রতিহিংসামূলক’ আখ্যা দিয়ে তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। সোমবার ৩০ জুন ২০২৬ দুপুর ২টা ৩৫ মিনিটে জাসদ মহানগর কমিটির উদ্যোগে রাজধানীতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি শিক্ষা ভবনের সামনে থেকে শুরু হয়ে প্রেসক্লাব, তোপখানা, পল্টন ও জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে জাসদ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। মহানগর কমিটির সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান জকি, শওকত রায়হান, নইমুল আহসান জুয়েল, ওবায়দুর রহমান চুন্নু, মীর্জা মো. আনোয়ারুল হক, যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন এবং বাংলাদেশ ছাত্রলীগ বৈজ্ঞানিক সমাজতন্ত্র কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননীসহ জাসদ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ড. ইউনুস সরকার ক্ষমতার অপব্যবহার করে ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত আদালতকে উল্টে দিয়েছে। বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুর বিচার করা সেই আদালতের জন্য প্রহসন। মুক্তিযুদ্ধে তার বলিষ্ঠ ভূমিকার কারণেই তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে বলে তারা অভিযোগ করেন। বক্তারা আরও বলেন, হাসানুল হক ইনুর বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়ায় ৬ জন হত্যা এবং জুলাই-আগস্টে বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের ‘সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি’সহ ৮টি অভিযোগ আনা হলেও আদালতের রায়ে তা প্রমাণিত হয়নি। ওই সময় তিনি মন্ত্রী, এমপি বা রাষ্ট্রীয় কোনো পদে ছিলেন না এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর তার কোনো নিয়ন্ত্রণ ছিল না। কুষ্টিয়ার ৬ হত্যাকাণ্ডের সঙ্গেও তার সংশ্লিষ্টতা প্রমাণ করতে সরকার পক্ষ ব্যর্থ হয়েছে।
নেতারা ‘সাজানো আদালতের বিচারের নামে প্রহসন’কে নিকৃষ্টতম অবিচার উল্লেখ করে হাসানুল হক ইনুর প্রতি দেওয়া রায় প্রত্যাখ্যান করেন এবং দেশ-বিদেশের বিবেকবান মানুষ, মানবাধিকারে বিশ্বাসী সরকার ও সংস্থাগুলোর প্রতি এ হিংসাত্মক রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানান।
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
সব মন্তব্য
No Comments