কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: জোয়ারের পানি প্রবেশ করে পটুয়াখালীর কলাপাড়ায় গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে। পূর্নিমার প্রভাবে স্বাভাবিক জোয়ারের চেয়ে নদ-নদীর পানির উচ্চতা ২ থেকে ৩ ফুট বৃদ্ধি পেয়েছে। ফলে গত দু’দিন ধরে উপজেলার লালুয়া ও চম্পাপুর ইউনিয়নের ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে অন্তত ১৩ গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া দু’দফা জোয়ারে পানিতে বন্দী হয়ে পড়েছে প্রায় ২০ হাজার মানুষ। তলিয়ে গেছে শত শত হেক্টর ফসলী জমি। ভেসে গেছে বেশ কিছু ঘের ও পুকুরের মাছ। বড় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে বেড়িবাঁধের বাহিরের বসবাসরত নিন্ম আয়ের মানুষ। তাই ভাঙা বেড়িবাঁধ পুন:নির্মান কিংবা মেরামতের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ণিমার প্রভাবে সাগর ও নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে জোয়ারের পানি ঢুকে পরে ইতোমধ্যে লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া, বুড়োজালিয়া, মুন্সিপাড়া, মঞ্জুপাড়া, নাওয়াপাড়া, চাড়িপাড়া, বানাতিপাড়া, পশুরবুনিয়া, হাসনাপাড়া, ছোট ৫নং গ্রাম প্লাবিত হয়। এছাড়া চম্পাপুর ও ধানধানী ইউনিয়নের ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে লোন্দা, কোডেক বাজার, নিশানবাড়িয়া, পাচঁজুনিয়াসহ বিভিন্ন গ্রাম তলিয়ে গেছে। তবে মহিপুর ইউনিয়নের নিজামপুর বেড়িবাঁধটি বর্তমানে ঝুঁকিপুর্ন আবস্থায় রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ধানখালী ইউনিয়ন কলেজ বাজার এলাকার বাসিন্দা জয়নাল মৃধা জানান, প্রতি আমবস্যা ও পূর্ণিমার জোঁ তে বাড়ি-ঘর সহ ফসলি জমি তলিয়ে গেছে। পানি ঢুকে পড়ায় চরম ভোগাস্তির সৃষ্টি হয়েছে। একই এলাকার গৃহবধু কুলসুম বেগম বলেন, জোয়ারের পানিতে দূর্ভোগে পরেছেন তারা।
লালুয়া ইউনিয়ন পরিষদ সদস্য ইউনুস ফরাজী বলেন, ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে লালুয়া ইউনিয়নে বেশ কয়েটি গ্রাম তলিয়ে গেছে।
ধানখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার জানান, এ বিষয় নিয়ে উপজেলা পরিষদের মাসিক মিটিংয়ে একাধিকবার কথা বলা হয়েছে।
স্টাফ রিপোর্টার: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সড়ক যোগাযোগ, রেল ও নৌপথের আধুনিকায়নে দক্ষিণ কোরিয়ার উন্নত প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি ...
স্টাফ রিপোর্টার: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের সম্ভাব্য রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মাধ্যমে স্থ ...
সব মন্তব্য
No Comments