ডেস্ক রিপোর্ট: ‘চল প্রেমে পুড়ে যাই, ভালোবেসে উড়ে যাই, হৃদয় গহনে এই মন গহীনে দু’জনে মিলে হবো ছাঁই’-এমন কথায় নতুন গান নিয়ে এলেন জনপ্রিয় সংগীতশিল্পী নাদিয়া ডোরা। অটমনাল মুনের কথা-সুর ও সংগীত পরিচালনায় রোমান্টিক গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি মডেল হিসেবেও ধরা দিয়েছেন ডোরা।
নতুন গান প্রকাশের উচ্ছ্বাসে ভাসছেন ডোরা। শ্রোতাদের কাছ থেকে পাওয়া প্রশংসাও তাকে ভাসিয়ে নিচ্ছে নতুন এ সৃষ্টির অনুপ্রেরণায়। গানটি প্রসঙ্গে অটমনাল মুন বলেন, “এ গানটা করে যখন ডোরাকে পাঠালাম, ও দারুণ পছন্দ করলো। এ গানটা যে জনরার তাকে চিলস স্টেপ বলে। গানটিতে অন্যান্য মিউজিকের পাশাপাশি ইলেক্ট্রিক গিটার, অ্যাকুইস্টিক গিটার, ইলেক্ট্রনিক ইন্সট্রুমেন্ট মিক্স করে আমার সিগনেচারটা রেখেছি। গানটিতে সুদিং যে সাউন্ডটা তৈরি করেছি এটা শ্রোতাদের জন্য একটা সুন্দর ট্রিপের মতো অভিজ্ঞতা দিবে। আশা করছি গানটি শ্রোতাদের কাছে ধীরে ধীরে পৌঁছে যাবে।”
মুলত ফোক গানে সবাই নাদিয়া ডোরাকে চিনলেও ডোরা এবার একটু অন্যরকম করেই ধরা দিলেন। তিন বছর রোমান্টিক গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হলেন তিনি।
ডোরা বলেন, “আমার পক্ষ থেকে এটা ভক্তদের জন্য উপহার। আমি যে সবসময় ফোক গাই তা নয়, আমি যে রবীন্দ্রসংগীত গাই বা আধুনিক গানও গাই এ ম্যাসেজটাই ভক্তদের দিতে চেয়েছি এ গানের মধ্য দিয়ে। রূপ বদলে নতুন রূপ নিয়ে হাজির হলাম। ভালোবাসার এ গানে আমার ভয়েজের একটা ডিফরেন্ট আঙ্গিক ধরা পড়বে শ্রোতাদের কানে। মডেল হিসেবে অভিনয়ও করেছি। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে গানটা।”
গানের শুটিং হয়েছে প্রকৃতি সমৃদ্ধ নেপালে। গানটি প্রকাশ করেছেন জি সিরিজ। নিয়মিত স্টেজ শো, নিজের ব্যান্ড প্যান্ডডোরা ও নতুন নতুন সলো গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন ডোরা।
গানের লিংক
https://www.youtube.com/watch?v=QGqhVeuUiI8
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments