৩১ ডিসেম্বর পর্যন্ত
স্টাফ রিপোর্টার: দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় সাধারণ মানুষের জন্য বিশেষ সুবিধার ঘোষণা দিয়েছে সরকার। দেশের সব সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের প্রধান পরীক্ষা ‘নন-স্ট্রাকচারাল প্রোটিন ১’ বা এনএস১ আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
রবিবার ৫ জুলাই মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ দ্রুত ও সঠিকভাবে নির্ণয়ের লক্ষ্যে এনএস১ পরীক্ষাটি আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত বিনামূল্যে করার পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। নির্দেশনাটি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য সারা দেশের মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবার কাছে পাঠানো হয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগ জানায়, দেশে এডিস মশার ঘনত্ব বেড়ে যাওয়ায় চলতি বছরও ডেঙ্গু পরিস্থিতি গুরুতর আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অতীতের মতো এবারও বিপুল সংখ্যক রোগীর মৃত্যুর ঝুঁকি রয়েছে। এ অবস্থায় সরকারি হাসপাতালে রেজিস্ট্রেশনকৃত রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এনএস১ পরীক্ষা বিনামূল্যে করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এর আগে অর্থ বিভাগের সম্মতির ভিত্তিতে গত ১৫ অক্টোবর ২০২৫ তারিখে সরকারি হাসপাতালে ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত ডেঙ্গু রোগীদের এনএস১ পরীক্ষা বিনামূল্যে করার আদেশ জারি করা হয়েছিল। ডেঙ্গু পরিস্থিতির সম্ভাব্য অবনতি বিবেচনায় নিয়ে জনস্বার্থে সেই সময়সীমা আরও বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে পরীক্ষার সুবিধা চালু রাখার প্রস্তাব করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজিএইচএস) বলছে, ডেঙ্গুতে মৃত্যুর বেশিরভাগ ঘটনাই ঘটে হাসপাতালে দেরিতে আসার কারণে। পরীক্ষা বিনামূল্যে হলে জ্বর শুরুর সঙ্গে সঙ্গেই মানুষ পরীক্ষায় উৎসাহিত হবে। এতে রোগ দ্রুত শনাক্ত ও চিকিৎসা শুরু করা যাবে, ফলে মৃত্যুহার কমবে। সে কারণেই ডেঙ্গু পরীক্ষা সম্পূর্ণ ফ্রি করার অনুরোধ জানানো হয়েছিল।
বর্তমানে সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ফি ৫০ টাকা, আর বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এনএস১ পরীক্ষার সর্বোচ্চ ফি ৩০০ টাকা নির্ধারিত রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী, জরুরি, বহির্বিভাগ ও অন্তর্বিভাগে ভর্তি রোগীরা চিকিৎসকের পরামর্শে বিনামূল্যে এনএস১ পরীক্ষা করাতে পারবেন।
এদিকে বেসরকারি হাসপাতালগুলোকে ডেঙ্গু রোগীদের জন্য মোট শয্যার অন্তত ১০ শতাংশ বিনামূল্যে বরাদ্দ রাখা এবং ডায়াগনস্টিক টেস্টে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু শনাক্তে এনএস১ পরীক্ষা সবচেয়ে কার্যকর, বিশেষ করে জ্বরের প্রথম তিন দিনের মধ্যে। সরকারি হাসপাতালে পরীক্ষা ফ্রি হওয়ায় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য দ্রুত রোগ নির্ণয় ও চিকিৎসা সহজ হবে।
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে সন্দেহজনক হামে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫৭ জন।সোমবার (৭ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ১৫৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিতভাবে হামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৮ জন হাম রোগী শনাক্ত হ ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৪৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ...
সব মন্তব্য
No Comments