ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাটারি চালিত অটো রিকশা চালক আসিফকে জবাই করে হত্যার ঘটনায় রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এই ঘটনায় গ্রেফতারকৃত দুই আসামী সোহেল মিয়া (২০) ও ইয়াছিন আরাফাত (৪২) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আসামী সোহেল মিয়া আখাউড়া উপজেলার খরমপুর গ্রামের মুরশিদ মিয়ার ছেলে ও ইয়াছিন আরাফাত একই উপজেলার মৃত হীরা মিয়ার ছেলে। গতকাল বুধবার দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ৩০ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউটের মৃত বাবুল মিয়ার ছেলে মো. আসিফ (২০) ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বের হয়। রাতে বাড়ি না ফেরায় তার মা রাশিদা বেগম অনেক খোঁজাখুঁজি করেন। পরদিন পহেলা ডিসেম্বরর তার মা রাশিদা বেগম জানতে পারেন সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দুবলা গ্রামে রেল লাইনের উপর জবাই করা অবস্থায় আসিফের লাশ পড়ে রয়েছে। এই ঘটনায় রেলওয়ে থানায় অজ্ঞাত ২/৩জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। পরে মামলাটি পিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই এর পরিদর্শক মিজানুর রহমানক গত ২৭ জুন হত্যাকান্ডের সাথে জড়িত আখাউড়া থেকে সোহেল মিয়াকে গ্রেফতার করা হয়। পরের দিন সোহেল মিয়ার তথ্য অনুযায়ী অপর পলাতক আসামী ইয়াছিন আরাফাত (৪২) কে গ্রেফতার করা হয়। ছিনতাইকৃত অটোরিক্সাটি ইয়াছিনের গ্যারেজ থেকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, অটোরিক্সা ছিনতাইয়ের উদ্দেশ্যে আসিফকে ধারালো ছুরি দিয়ে জবাই করা হয়। ছিনতাইকৃত অটোরিক্সাটি ৩০ হাজার টাকা মূল্য নির্ধারণ করে ইয়াছিন আরাফাত এর নিকট বিক্রি করে নগদ ১ হাজার টাকা নিয়া চলে যায় সোহেল মিয়া।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
সব মন্তব্য
No Comments